অ-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের সঙ্গে লড়াইটুকুও করতে পারল না বাংলাদেশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

এশিয়া কাপ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সেমিফাইনালে আজ পাকিস্তানের সঙ্গে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিতে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ ৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে ১২১ রানে, জবাবে হেসেখেলে ৮ উইকেট আর ৬৩ বল হাতে রেখে জিতে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটেই হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামী রোববার ভারত-পাকিস্তান লড়বে ফাইনালে।

দুবাইয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি, তবে ১২১ রানেই অলআউট হওয়ার পরিস্থিতিতে যাওয়ার মতো খারাপও বলা যাবে না। পঞ্চম ও ষষ্ঠ ওভারে দুই ওপেনার রিফাত বেগ (১৪) ও জাওয়াদ আবরার (৯) আউট হলেও ১২ ওভার শেষে বাংলাদেশ তুলে ফেলে ৫৫ রান, উইকেটের ঘরে তখনো সংখ্যাটা ২-ই ছিল।

কিন্তু এরপর ব্যাটিং লাইনআপ হয়ে গেল তাসের ঘর। ২২তম ওভারের দ্বিতীয় বলে সপ্তম উইকেট পড়ার সময়ে বাংলাদেশের রান মাত্র ৯৩! আটে নামা সাইমুন বশির ৩৩ রান না করলে বাংলাদেশ এক শ-ও পেরোতে পারত কি না, তা নিয়ে সংশয় আছে।

২৭তম ওভারের তৃতীয় বলে রানআউট হওয়া বশিরই বাংলাদেশ দলে সর্বোচ্চ রান স্কোরার। দ্বিতীয় সর্বোচ্চ তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিমের ২০ রান। এর বাইরে দুই অঙ্কে যেতেই পেরেছেন শুধু ওপেনার রিফাত বেগ।

১২২ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের প্রথম উইকেটটা প্রথম ওভারের শেষ বলেই তুলে নেয় বাংলাদেশ, হামজা জাহুরকে (০) আউট করেন ইকবাল হোসেন ইমন। তাতে মিইয়ে আসা জয়ের স্বপ্নটা আবার খানিকের জন্য জেগে ওঠে। কিন্তু ও-ই সার! ওপেনার সামির মিনহাস (৫৭ বলে ৬৯) ও তিনে নামা উসমান খান (২৭) দ্বিতীয় উইকেটে শুধু ৮৫ রানের জুটিই গড়েননি, রান তুলেছেন ওভারপ্রতি ৮-এর কাছাকাছি রেইটে।

এগারতম ওভারের তৃতীয় বলে বশিরের বলে উসমান এলবিডাব্লিউ হওয়াটাই বাংলাদেশের বোলারদের দ্বিতীয় ও সর্বশেষ উদ্‌যাপনের ক্ষণ হয়ে থাকল।   

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর