এক ওভারে ৫ উইকেট! আন্তর্জাতিক টি-টোয়েন্টি এমন কিছু আগে কখনো দেখেনি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

এক ওভারে ছয় ছক্কা, হ্যাটট্রিক এমনকি ডাবল হ্যাটট্রিকের কীর্তি দেখেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তবে আজ পর্যন্ত যা হয়নি, তা-ই করে দেখালেন ইন্দোনেশিয়ার ডানহাতি পেসার গেদে প্রিয়ান্দানা। এক ওভারে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী এই পেসার। 

আজ মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছেন প্রিয়ান্দানা। আর তাতেই তিনি নারী–পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য কীর্তি অর্জন করেন।

আগে ব্যাট করতে নেমে কম্বোডিয়ার বিপক্ষে ১৬৭ রানের সংগ্রহ পায় ইন্দোনেশিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১০৬। তখনও ম্যাচে ফেরার সম্ভাবনা ছিল তাদের। কিন্তু নিজের প্রথম ওভার করতে এসে প্রিয়ান্দানা ম্যাচের মোড় ঘুরিয়ে তো দিয়েছেনই, সব হিসেব-নিকেশও পাল্টে দিয়েছেন।

ওভারের প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক প্রিয়ান্দানা। কম্বোডিয়ার ব্যাটসম্যান শাহ আব্রার হোসেন, নির্মলজিৎ সিং ও চানথোউন রাথানাককে প্রথম তিন বলে ফেরান তিনি। এরপর একটি ডট বলের পর মংদারা সক ও পেল ভেন্নাককে ফেরান। ওই ওভারে কম্বোডিয়া মাত্র একটি রান করতে পেরেছিল—সেটিও একটি ওয়াইডের মাধ্যমে। ১০৭ রানেই গুটিয়ে যায় কম্বোডিয়া।

আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটলেও পুরুষদের ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেটে এর নজির আগে দু’বার দেখা গেছে। সর্বপ্রথম এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের সাবেক পেসার আল আমিন হোসেন। ২০১৩–১৪ মৌসুমে বিজয় দিবসের টি–টোয়েন্টি কাপে আল–আমিন হোসেন আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন।

এরপর ২০১৯-২০ মৌসুমে ভারতের ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে হারিয়ানার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন কর্নাটকার অভিমন্যু মিঠুন।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর