মোস্তাফিজের কাছে আবারও হার তাসকিনের, একসঙ্গে ফিরছেন দেশে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

দিন পেরোলেই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এর আগে গতকাল বুধবার মধ্যপ্রাচ্যের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টির চলমান সংস্করণে শেষবারের মতো মাঠে নেমেছিলেন দুই বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

দুজনের মুখোমুখি লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। তাসকিনের দল শারজা ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান তুলেছিল শারজা। জবাবে ইনিংসের ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় দুবাই।

মুখোমুখি লড়াইয়ের এ ম্যাচে মোস্তাফিজ ও তাসকিন দুজনই ১টি করে উইকেট পেয়েছেন। এর মধ্যে মোস্তাফিজ ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়েছেন, আর তাসকিন ৩.১ ওভার বোলিং করে দিয়েছেন ৩১ রান।

এবারের আইএল টি-টোয়েন্টিতে আরও একবার মুখোমুখি হয়েছিল দুদল। সেই ম্যাচেও শেষ পর্যন্ত জিতেছিল মোস্তাফিজের দল। সেই অর্থে গতকাল শারজার জন্য ম্যাচটা ছিল প্রতিশোধের। কিন্তু সে সুযোগটা নিতে পারেনি তাসকিনের দল।

আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জনসন চার্লস (৪৩) ও মোনাঙ্ক প্যাটেলই (২৪) যা একটু রান এনে দিয়েছেন শারজাকে। এর বাইরে দলটির আর কেউ ১৫ রানও করতে পারেননি!

শারজার ব্যাটিং লাইন আপকে হাত খুলতে না দেওয়ার পেছনে বড় অবদান দুবাই বোলারদের। সেখানে হায়দার আলী ৪ ওভারে মোটে ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। আর মোস্তাফিজও প্রথম ৩ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন। তবে নিজের শেষ ওভারে ১২ রান দেন বাঁহাতি পেসার।

শারজার দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খোলস থেকে বের হওয়ার আগেই বিদায় নেন দুবাই ক্যাপিটালসের আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল (৭)। তবে আরেক ওপেনার শাহান জাহাঙ্গীর (৫১) ও জর্ডান কক্সের ফিফটিতে (৬১*) সহজেই জয়ের দেখা পায় দুবাই।

এরপরও শেষ দিকে কিছুটা উত্তেজনা জমেছিল ম্যাচে। ইনিংসের শেষ ১৮ বলে জয়ের জন্য ২৬ রান দরকার ছিল দুবাইয়ের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১৮তম ওভারে গিয়ে ৫ রানে ১ উইকেট নিয়ে শারজার আশা কিছুটা জাগিয়েছিলেন তাসকিন। কিন্তু টিম সাউদির করা ১৯তম ওভারে ১৮ রান তুলে ম্যাচ আবারও নিজেদের দিকে টেনে নেয় দুবাই। তাসকিনের শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন পাওয়েল।

গতকালের জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে দুবাই। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানিতে শারজা।

ম্যাচ শেষে এরই মধ্যে দেশের পথ ধরেছেন মোস্তাফিজ ও তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের একটি ফটো শেয়ার করে বিষয়টি জানিয়েছেন তাসকিন। সেখানে দেখা যাচ্ছে, একই বিমানে পাশাপাশি সিটে বসে আছেন জাতীয় দলের দুই সতীর্থ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর