দলকে জেতালেন, মনও জিতলেন রিশাদ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম

০, ২, ১- প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে গিয়ে নিজের প্রথম তিন ম্যাচে রিশাদ হোসেনের উইকেটসংখ্যা। আগের তিন ম্যাচে যা করেছেন, গতকাল শুক্রবার পার্থ স্করচার্চের বিপক্ষে ম্যাচেই সেটার সমান ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার।

গতকাল ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন রিশাদ। ম্যাচে তাঁর দল হোবার্ট হারিকেন্সও ৬ উইকেটের জয় পেয়েছে। আগে ব্যাটিং করা পার্থ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান তুলেছিল। জবাবে ইনিংসের ৩ বল বাকি থাকতে সে রান পেরিয়ে যায় রিশাদের দল।

অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি রিশাদ। এর আগেই টিম ডেভিডের ৪২*, নিখিল চৌধুরীর ৩৪ ও শেষ দিকে ম্যাকালিস্টার রাইটের ১৩ বলে ২২* রানের কল্যাণে ম্যাচ সহজেই জিতে নেয় হোবার্ট। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টিম ডেভিড।

ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে ডেভিড প্রশংসায় ভাসিয়েছেন রিশাদকে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জানিয়েছেন, রিশাদ বিচক্ষণ, তাঁর মধ্যে বিশেষ একটা ব্যাপার আছে।

রিশাদ প্রসঙ্গে ডেভিড বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে এসে রিশাদ কতটা ভালো করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে দলে পাওয়া দারুণ ব্যাপার। ছোট ও সোজা বাউন্ডারি থাকলেও আপনি নির্ভারভাবে ওর হাতে বল তুলে দিতে পারেন। কারণ ও খুবই কৌশলী। ওর মধ্যে বিশেষ কিছু আছে।’

গতকাল রিশাদ প্রথমবার বল হাতে নেন পার্থ ইনিংসের পঞ্চম ওভারে। ওই ওভারে এক ছক্কা হজমসহ ৯ রান দেন রিশাদ। ইনিংসের সপ্তম ওভারে নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটের দেখা পান বাংলাদেশি স্পিনার। রিশাদের বলে বাউন্ডারিতে কলোনির ক্যাচ নেন ক্রিস জর্ডান। রিশাদের ওই ওভারের ষষ্ঠ বলে ফিন অ্যালেন ক্যাচ দিয়েও বেঁচে যান।

নিজের তৃতীয় ওভারে হার্ডির উইকেট নেন রিশাদ। সুইপ করতে গিয়ে রিশাদের বাড়তি বাউন্সে পরাস্ত হয়ে ফাইন লেগে ক্যাচ দেন ইংলিশ ব্যাটসম্যান। আর ইনিংসের ১৬তম ওভারে নিজের তৃতীয় শিকার ইভান্সকে ফেরান রিশাদ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর