বাবর-রিজওয়ান-শাহিন আফ্রিদিকে ছাড়াই পাকিস্তানের দল ঘোষণা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি নেই আর দেড় মাসও। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া এবারের বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে খেলবে পাকিস্তান।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে জানুয়ারিতে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে জায়গা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রউফের মতো তারকাদের।   

অভিজ্ঞ এই চার ক্রিকেটারকে দলে না রাখার ব্যাপারে কোনো কারণ উল্লেখ করেনি পিসিবি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার কারণে তাঁদের দলে রাখা হয়নি, তাঁদের অনুপস্থিতিতে তরুণদের ঝালিয়ে দেখবে পিসিবি।

এদিকে বিগব্যাশে খেলার কারণে বাবর-শাহিন-রিজওয়ানরা জাতীয় দলে ডাক না পেলেও একই লিগে সিডনি থান্ডারে খেলা শাদাব খানকে দলে রেখেছে পিসিবি। ১৫ সদস্যের পাকিস্তান দলে চমক হিসেবে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা খাজা নাফে। এ সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা।

আগামী ৭ জানুয়ারি ডাম্বুলায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। একই ভেন্যুতে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৯ ও ১১ জানুয়ারি।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ব্রি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গী হিসেবে আছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাকিস্তান দল:

সালমান আলী আঘা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর