মোস্তাফিজ ও আইপিএল ইস্যুতে আইসিসিকে চিঠি পাঠাচ্ছে বিসিবি, ব্যাখ্যা চাইবে ভারতের কাছেও

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম সংস্করণ। তবে গতকাল শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া জানান, মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। এদিকে বোর্ডের নির্দেশনা পেয়ে কোনো ব্যাখ্যা ছাড়াই বাংলাদেশি পেসারকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমর্থক, বিশ্লেষক থেকে শুরু করে অনেকেই উদ্বেগ জানিয়েছেন, যদি এক মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা কীভাবে দেবে ভারত?

এই উদ্বেগের বিষয়টি নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। মোস্তাফিজ ইস্যুতে গতকাল জরুরি বৈঠক ডাকে বিসিবি। সেই বৈঠকে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দেবে বিসিবি। পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দল, সমর্থক, গণমাধ্যমকর্মী এবং স্পনসরদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইসিসির কাছে স্পষ্ট ব্যাখ্যা জানতে চাইবে দেশের ক্রিকেট বোর্ড। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা আইসিসির কাছে চিঠি পাঠাচ্ছি। সেখানে তিনটি বিষয় উল্লেখ করা হবে। প্রথমত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি। দ্বিতীয়ত, বিশ্বকাপে আমাদের জন্য কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। কারণ শুধু খেলোয়াড়রাই নয়, বিশ্বকাপ উপলক্ষে গণমাধ্যমকর্মী, সমর্থক ও স্পনসররাও ভারতে যাবেন। (তৃতীয়ত) যারা সেখানে যাবেন, তাদের নিরাপত্তার অবস্থা কী হবে—সেটিও আমরা জানতে চাই।’

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। আর গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতায়, আর একটি মুম্বাইতে।

এদিকে শুধু আইসিসির কাছে নয়, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়ে বিসিসিআইয়ের কাছেও স্পষ্ট ব্যাখ্যা চাইবে বিসিবি। বিষয়টি প্রসঙ্গে ক্রিকবাজকে বিসিবি কর্মকর্তা বলেছেন, ‘মোস্তাফিজকে কেন বাদ দেওয়া হয়েছে— এর প্রকৃত কারণ জানতে আমরা বিসিসিআইকে একটি ইমেইলও পাঠাচ্ছি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর