মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মোটিভ নিয়ে সন্দেহ উপদেষ্টা ফারুকীর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

আইপিএলে রেকর্ড দামে দল পেলেও খেলা হবে না মোস্তাফিজুর রহমানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনার পর থেকে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইসিসির কাছে চিঠি পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া বিসিসিআইয়ের কাছেও স্পষ্ট ব্যাখ্যা চাইবে বিসিবি।

এদিকে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পাশাপাশি ঘটনাটির মোটিভ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে ফারুকী লিখেছেন, ‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন‍্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন।’

ভারতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নতুন নয়। বাংলাদেশি ক্রিকেটার বিরোধিতার সঙ্গে সেই বিষয়টির সম্পর্ক থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই।’

এদিকে নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সেখান থেকেই প্রশ্নটা উঠছে, এক মোস্তাফিজকে যদি ভারত নিরাপত্তা দিতে না পারে, তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দল কতটা নিরাপদ?

এমন প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন ক্রীড়া উপদেষ্টা। এদিকে অনেকে ভুল করে ফারুকীকে সম্প্রচার বন্ধের অনুরোধ করছেন। বিষয়টি ধরিয়ে দিয়ে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, তিনিও তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে আইপিএল সম্প্রচার নিয়ে বলেছেন।

এ প্রসঙ্গে ফারুকী লিখেছেন, ‘কিন্তু আপনারা যারা আমাকে উদ্দেশ্য করে বাংলাদেশে সব রকম প্লাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর- এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ‍্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর