আমরা আমাদের সিদ্ধান্তে অনড়: বিসিবি সভাপতি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছিল বিসিবি, সেটার জবাব আজ আইসিসি দিয়েছে। এ প্রেক্ষিতে আজ সচিবালয়ে বৈঠক হয়েছে, বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপে খেলতে চায়, তবে সেটা জাতির মর্যাদার সঙ্গে আপস করে নয়। কিন্তু আইসিসি শেষ পর্যন্ত বিসিবির আহ্বানে সাড়া না দিলে? ভারতেই ম্যাচ খেলতে বাংলাদেশ বাধ্য হলে, কিংবা তাতে বিসিবি সাড়া না দিলে সেক্ষেত্রে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ হলে? বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ প্রশ্নে শুধু বললেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অনড়।’

নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর প্রেক্ষিতে বিসিবি নিরাপত্তাশঙ্কাকেই কারণ দেখিয়ে আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না চাওয়ার কথা জানিয়েছে আইসিসিকে। বিসিবির পাঠানো সেই ই-মেইলের জবাব আজ পাঠিয়েছে আইসিসি। কিন্তু আইসিসি কী লিখেছে মেইলে? এ নিয়ে বিতর্ক আছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো সকালে এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি সোজাসুজি বিসিবিকে বলে দিয়েছে, খেলতে হলে ভারতের মাটিতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। কিন্তু বিসিবি দুপুরে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এমন খবর ভিত্তিহীন।

আজ সচিবালয়েও বিসিবি সভাপতি বললেন, ‘এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদের জানিয়েছে যে শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের। আমরা আইসিসিকে প্রথমে লিখেছিলাম যে নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের (ক্রিকেট বোর্ড) সুযোগ থাকবে শুধু খেলোয়াড়দের (নিরাপত্তার দিকটা) দেখা।  কিন্তু খেলোয়াড়দের বাইরেও যে একটা বড় জনগোষ্ঠী আছে (যারা ভারতে বিশ্বকাপ উপলক্ষে যাবে)…আমাদের সাংবাদিক আছে, আমাদের ক্রিকেট স্পনসররা আছেন, আমাদের ক্রিকেটপ্রেমীরা আছেন যারা অনেকে খেলা দেখতে যাবেন…সমস্ত নিরাপত্তা তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব না। এ কারণে আমরা সরকারের সহায়তা নিচ্ছি। আপনারা জানেন যে আমাদের যেকোনো বিদেশ সফরে গভর্নমেন্ট অর্ডার লাগে, সেই অর্ডারটার ব্যাপারে জানতে এসেছিলাম। আমরা জানতে পেরেছি যে আমাদের নিরাপত্তা পরিস্থিতি যদি উন্নত না হয়, তাহলে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করে যাব।’

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত দেয়, তার ওপরই বিসিবির সিদ্ধান্ত নির্ভর করছে জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘আমরা তো একটা ভ্যালিড কারণ নিয়ে কথা বলছি। আমরা এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এগুলো বলিনি। (এবার) আমাদের কাছে মনে হয়েছে, তাই আমরা বলছি এগুলো।’

কিন্তু আইসিসি যদি বিসিবির আহ্বানে সাড়া না দিয়ে শেষ পর্যন্ত ভারতেই খেলতে বলে? সে ক্ষেত্রে কি সিদ্ধান্ত বদলাবে বিসিবি? এ প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেছেন, ‘না, না, আইসিসিকে আমরা বোঝাব। আমাদের মন্ত্রী মহোদয় (ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল) যেভাবে বলেছেন… আগেও কিন্তু নিরাপত্তাশঙ্কার কারণে এরকম কিছু ইভেন্টে হয়েছে। হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে, সেটার মূল কারণই কিন্তু নিরাপত্তা। আমরা আশা করছি যে আমাদের যুক্তিগুলো আমরা তাদের বোঝাতে পারব।’

তাতে আইসিসি রাজি না হলে, শেষ পর্যন্ত তো বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ হওয়ার ঝুঁকি থেকে যায়। এ নিয়ে বিসিবি সভাপতি বললেন, ‘কী হবে সেটা পরিস্থিতি বলবে। আমরা আমাদের সিদ্ধান্তে অনড়।’  

 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর