তামিমকে নিয়ে আগের পোস্ট ডিলিট করে নতুন পোস্ট সেই বিসিবি পরিচালকের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনার মাঝেই ভিন্ন এক ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটপাড়া। গতকাল তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। বিসিবি পরিচালকের এমন মন্তব্যের পর ক্রিকেটপাড়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।

ব্যাপক সমালোচনার মধ্যে তামিমকে নিয়ে দেওয়া সেই পোস্ট মুছে ফেলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। গতকাল রাতের সেই পোস্ট মুছে দিয়ে আজ দুপুরে ফের আরেকটি পোস্ট করেছেন এই বিসিবি পরিচালক। 

সেখানে তামিমের নাম উল্লেখ না করলেও লেখাটা যে তামিমকে উদ্দেশ্য করেই, তা বুঝতে কারও কষ্ট হয় না। আজ দুপুরের দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্রেন্ডস’ প্রাইভেসিতে নতুন আরেকটি পোস্ট করেছেন।

নাজমুল ইসলাম সেখানে লিখেছেন, ‘মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবিকে আইসিসির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগনের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লিজেন্ডারি ক্রিকেটার।’

অবশ্য এ ক্ষেত্রে মুশফিকুর রহিম একটু মনোক্ষুণ্ণ হতে পারেন। বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার আন্তর্জাতিক রান করা দুই ব্যাটসম্যানের তালিকায় তো তামিমের পাশাপাশি তিনিও আছেন। তবে মোস্তাফিজ ও বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে তামিমই গতকাল কথা বলায় বিসিবি পরিচালকের পোস্টে ‘১৫ হাজার রান করা’ ব্যাটসম্যান হিসেবে যে তামিমকেই বোঝানো হচ্ছে, তা বুঝতে কষ্ট হয় না। 

স্ট্যাটাসটির শেষে নাজমুল লিখেছেন, ‘এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।’

এম নাজমুল ইসলামের কোনো পোস্ট নিয়েই এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তামিম ইকবাল। তবে বিসিবি পরিচালকের আগের পোস্টের পর অনেক ক্রিকেটারই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। এমনকি ক্রিকেটারদের সংগঠন কোয়াবও এক বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। 

এর আগে গতকাল বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে বিসিবির সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন তামিম ইকবাল। সেখানে তামিমের মন্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লিখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো।’

৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর