তামিমকে নিয়ে বোর্ড পরিচালকের মন্তব্য মানতে পারছেন না শান্ত

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সিদ্ধান্ত নিয়ে গত বৃহস্পতিবার গণমাধ্যমে কিছু মন্তব্য করেছিলেন তামিম ইকবাল। সেখানে সাবেক অধিনায়ক জানান, চলমান সংকটে তাড়াহুড়ো না করে সতর্ক হয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।

তামিমের এমন মন্তব্য ঘিরে তাঁকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম। বোর্ড পরিচালকের এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্য ঘিরে নানান প্রতিক্রিয়া জানাতে থাকেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

গতকাল শুক্রবার বিপিএল ম্যাচ শেষে নাজমুল ইসলামের মন্তব্য নিয়ে কথা বলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে বাংলাদেশ টেস্ট অধিনায়ক অনেকটা আক্ষেপের সুরে জানান, অভিভাবক সংস্থার ঘরের মানুষ যারা, তারা ক্রিকেটারদের আগলে না রেখে এমন অপমান করছে, সেটা তাঁকে কষ্ট দিয়েছে। বোর্ড পরিচালকের এমন মন্তব্য মানতে পারছেন না বলেও জানিয়েছেন টেস্ট অধিনায়ক।

সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘খুবই দুঃখজনক (মন্তব্য), কারণ আমরা এমন মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটার সম্পর্কে, যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন, যাকে দেখে আমরা বড় হয়েছি। কাজেই খুবই দুঃখজনক।’

শুধু তামিম বলে নন, কোনো ক্রিকেটারকেই এভাবে অপমান করতে পারেন না বোর্ডের কেউ, এমনটাই আশা করেছেন শান্ত, ‘এটা যেকোনো ক্রিকেটার হতে পারে, সাবেক অধিনায়ক বা একজন সাধারণ ক্রিকেটার… সফল হতে পারে, নাও হতে পারে… কিন্তু দিনশেষে একজন ক্রিকেটার কিন্তু সবসময় আশা করে সম্মানটুকু। আমরা সবাই এই জিনিসটাই আশা করি যে, ওই সম্মানের জায়গাটা আছে কিনা। এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে, তাঁর (নাজমুল ইসলাম) তাঁকে (তামিম ইকবাল) নিয়ে এ ধরনের মন্তব্য করা খুবই দুঃখজনক।’

তামিমের মন্তব্য ঘিরে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে সেসবকে খুব বেশি আমলে নিচ্ছেন না শান্ত। বরং টেস্ট অধিনায়ক কষ্ট পাচ্ছেন, ঘরের মানুষের আচরণে, ‘সবচেয়ে কষ্ট লাগার বিষয়টা হলো, ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। ঘরের মানুষের কাছ থেকে আমরা আশা করি যে, আমাদেরকে আগলে রাখবে, সুরক্ষিত রাখবে। এই জায়গাটা থেকে আমি বলব যে, এটা একদমই গ্রহণ করছি না আমি। আমি নিজেও চাই যে, আমার ঘরের মানুষ আমার পাশে থাকবে, সমর্থন জানাবে।’

শান্ত আরও বলেন, ‘আমি বিশদভাবে বলি, যদি বাবা-মায়ের কথা বলি, আমি চাইব যে আমার বাবা-মা আমাকে ঘরের মধ্যে বকাবকি করুক। কখনোই চাইব না যে, মানুষের সামনে আমাকে বকাবকি করুক, যদি ভুল করি। এই জিনিসটা আমি ক্রিকেটার হিসেবে মানতেই পারছি না এবং একদমই এটার পক্ষে না। কেন, কী কারণে এই ধরনের মন্তব্য এসেছে, আমি জানি না। কিন্তু আমি মনে করি, অভিভাবক হিসেবে এই ধরনের মন্তব্য করাটা যৌক্তিক নয় এবং তা একদমই গ্রহণ করছি না।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর