বিগ ব্যাশে সাকিবকে ছাড়িয়ে গেলেন রিশাদ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

চলমান বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকার পর পরের ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। এরপর আবার দুই ম্যাচ উইকেটশূন্য থাকলেও নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য বাংলাদেশি স্পিনারকে একাদশেই রাখে হোবার্ট হারিকেন্স।

দলের আস্থার প্রতিদান দারুণভাবে দিয়েছেন রিশাদ। দুই ম্যাচের খরা কাটিয়ে গতকাল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২৬ রানে ৩ উইকেট নেন ২৩ বছর বয়সী লেগ স্পিনার। রিশাদের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে ৩৭ রানের বড় জয় পেয়েছে তাঁর দল।

একইদিনে একটা রেকর্ড যুক্ত হয়েছে রিশাদের নামের পাশে। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিগ ব্যাশে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি এখন রিশাদ।

অস্ট্রেলিয়ার এ ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশিদের মধ্যে প্রথম খেলেন সাকিব। বিগ ব্যাশে দুই মৌসুমে দুটি ভিন্ন দলের হয়ে ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।

সাকিব বিগ ব্যাশে খেলার এক দশকের বেশি সময় পর চলতি মৌসুমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ লিগে খেলতে যান রিশাদ। গিয়েই সাকিবের রেকর্ড কেড়ে নিলেন তিনি। গতকালের ৩টি উইকেট নিয়ে চলতি মৌসুমে খেলা ৮ ম্যাচে রিশাদের নামের পাশে ১১ উইকেট।

এই ১১ উইকেট নিয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ৬ নম্বরে আছেন রিশাদ। ১৪ টি উইকেট নিয়ে যৌথভাবে তালিকার এক নম্বরে জ্যাক এডওয়ার্ডস ও গুরিন্দর সান্ধু। এছাড়া পিটার সিডল ও হারিস রউফ ১৩টি করে, নাথান এলিস ১২টি এবং জেমি ওভারটন ১১টি উইকেট নিয়ে তালিকায় রিশাদের সামনে আছেন। তবে স্পিনারদের মধ্যে যৌথভাবে এ তালিকায় রিশাদই সবার ওপরে।

পয়েন্ট টেবিলেও দাপট দেখাচ্ছে রিশাদের দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে হোবার্ট। পরের তিনটি স্থানে থাকা পার্থ স্করচার্স, মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্সের পয়েন্ট সমান ৮ (৭ ম্যাচে)।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর