বাংলাদেশের পরবর্তী সুপারস্টার কে হবেন, জানালেন মঈন আলী

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

সিলেট টাইটানসের হয়ে কদিন আগেই দুর্দান্ত এক অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছিলেন ইংলিশ তারকা মঈন আলী। আর তাতেই ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে আছে সিলেট। আগামী ১২ জানুয়ারি নিজেদের নবম ম্যাচে মাঠে নামবে সিলেট। এর আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মঈন। 

সেখানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে এই ইংলিশ তারকা জানিয়েছেন, রিশাদ হোসেন হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সুপারস্টার।   

আজ (শনিবার) সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসেন মঈন আলী। সেখানে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার কে—এই প্রশ্ন করা হলে মঈন আলী বলেন, ‘আমি মনে করি, রিশাদই একজন। অবশ্যই। ভালো খেলোয়াড় আছে, ভালো তরুণ খেলোয়াড় আছে, কিন্তু আমার মনে হয় সে-ই।’ 

হোবার্ট হারিকেনসের হয়ে বর্তমানে বিগ ব্যাশ মাতাচ্ছেন রিশাদ। ৮ ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ১১ উইকেট। 

রিশাদের বিগ ব্যাশে খেলা প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি মনে করি, ওর এখন বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত সঠিক। সেখানে ও আরও বেশি শিখবে, আর সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো হবে। কারণ ও লেগ স্পিনার, তরুণ, প্রতিভাবান।’ 

মঈন আলীর মতে, রিশাদ শুধু একজন ভালো বোলারই নন বরং তার মধ্যে বাংলাদেশের ক্রিকেটে বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে, ‘আমার মনে হয়, ও (রিশাদ) বাংলাদেশের পরবর্তী বড় খেলোয়াড় হবে। ও দারুণ বোলার। ও এখন নিজের জায়গা তৈরি করছে…ওকে নিজের নাম তৈরি করতে হবে।’ 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর