টি-টোয়েন্টিতে ২৩ বলে ২৬ রান, নিজের দলই উঠিয়ে নিল পাকিস্তান তারকাকে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

বিগ ব্যাশে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের। চলতি মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে নিজের নামের প্রতি সুবিচার তো করতে পারছেনই না উল্টো এখন আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। গতকাল বিগ ব্যাশে রিজওয়ানকে রিটায়ার্ড আউট করেছে তার দল মেলবোর্ন রেনেগেডস, আর তাতেই চটেছেন পাকিস্তানের সাবেক। 

গতকাল সিডনি থান্ডারের বিপক্ষে আগে ব্যাট করতে নামে মেলবোর্ন। সেখানে চার নম্বরে ব্যাট করতে নেমে ইনিংসের ১৮তম ওভার শেষে ২৩ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান। ইনিংসের ১৯তম ওভার শুরু হওয়ার আগেই তাকে ‘রিটায়ার্ড আউট’ করে মাঠ ছাড়তে বলেন মেলবোর্ন রেনেগেডসের অধিনায়ক উইল সাদারল্যান্ড।

এরপর এই অস্ট্রেলিয়ান নিজেই ব্যাট করতে নামেন। তবে সেই সিদ্ধান্ত খুব একটা কাজে আসেনি দলটির। ১৯তম ওভারে মাত্র ১ বলে ১ রান করে রান আউট হয়ে ফেরেন সাদারল্যান্ড।

রিজওয়ানকে রিটায়ার্ড আউট করে তুলে নিয়ে নিজে নেমে রান করতে না পারায় সাদারল্যান্ডের ওপর চটেছেন সাবেক পাকিস্তানি পেসার তানভীর আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সাদারল্যান্ডকে একহাত নেন। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের ১ বলে ১ রানের স্কোরকার্ডের ছবি দিয়ে এক টুইটে তানভীর আহমেদ লিখেন, ‘এই হচ্ছে রিজওয়ানের অধিনায়কের পারফরম্যান্স- যে রিজওয়ানকে মাঠে ছাড়তে বলেছিল। ওর নিজেরই লজ্জা হওয়া উচিত।’

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার রিজওয়ানের পক্ষ নিলেও বিগ ব্যাশে এই উইকেটকিপারের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন রিজওয়ান। যেখানে তিনি ১০১.৮২ স্ট্রাইক রেটে খেলেছেন, স্কোর লিস্টে মাত্র ১৬৭ রান। শুধু তা-ই নয় পুরো মৌসুমের প্রথম ৭ ম্যাচে একটিও ছক্কা মারতে পারেননি রিজওয়ান, গতকাল অষ্টম ম্যাচে এসে সিডনি থান্ডারের বিপক্ষে প্রথমবার একটি ছক্কা মারেন তিনি।

পুরো বিগ ব্যাশে রিজওয়ানের সর্বোচ্চ ইনিংস মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৪১ রানের। সেখানেও তার ধীরগতির ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠেছে, ওই ইনিংসে ৩৮ বল খেলতে হয়েছিল তাকে।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর