বিশ্বকাপে টসের পর হাত মেলাননি ভারত–বাংলাদেশের অধিনায়ক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রভাব এবার দেখা গিয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলাননি ভারত–বাংলাদেশের অধিনায়ক। কদিন ধরেই দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়াক্ষেত্রের শীতল সম্পর্ক চলছে। যার প্রভাব এবার বিশ্বকাপেও দেখা গেল।

জিম্বাবুয়ের বুলাওয়েতে আজ নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে টসের সময় ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে ও বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার কেউই হাত মেলাননি। এই ঘটনা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পর টস অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম একাদশে থাকলেও টস করতে আসেন বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। টসের সময় বাংলাদেশ অধিনায়ক তামিম খানিকটা অসুস্থ থাকায় টসে আসেন ওপেনার জাওয়াদ আবরার। 

টসের সময় ব্রডকাস্টারদের সঙ্গে দুই দলের অধিনায়ক কথা বললেও কাউকেই নিজ থেকে এগিয়ে এসে হাত মেলাতে দেখা যায়নি। 

এর আগে ২০২৫ এশিয়া কাপ ও নারী বিশ্বকাপে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের বিপক্ষে হাত মেলায়ে দেখা যায়নি ভারতীয় দলকে। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে ভারতের নেওয়া সেই অবস্থান এবার বাংলাদেশের সঙ্গেও দেখা গেল।  

ভারত-বাংলাদেশের ক্রিকেট নিয়ে উত্তাপের শুরুটা মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। এমন পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি থাকায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে জানিয়ে দিয়েছে আইসিসিকে। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর