৪ লাখ টাকার ‘বিশেষ যন্ত্র’ নিয়ে হোটেলে দলের অধিনায়ক

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামীকাল। ইন্দোরে হতে যাওয়া সিরিজের শেষ ওয়ানডের আগে আলোচনায় এসেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। ১–১ সমতা সিরিজে, ইন্দোরে ভারতের জন্য শেষ ম্যাচটি কার্যত বাঁচা–মরার লড়াই। মাঠের লড়াইয়ে নামের আগে ভারতীয় অধিনায়ক ভিন্ন যে কারণে আলোচনায় উঠে এসেছেন সেটি হলো—পানি।

শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে ইন্দোরে দলের হোটেলে পানি পরিশোধনের বিশেষ এক যন্ত্র এনেছেন গুভমান গিল- খবর এনডিটিভির। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত ইন্দোর সম্প্রতি দূষিত পানির সংকট নিয়ে আলোচনায় আসে। এই কারণে শেষ ওয়ানডের আগে বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় দল। 

দুই দল পাঁচ তারকা হোটেলে অবস্থান করলেও এনডিটিভির সূত্র জানিয়েছে, ভারতের অধিনায়ক শুভমান গিল সঙ্গে করে এনেছেন প্রায় ৩ লাখ রূপি (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকার বেশি) মূল্যের একটি বিশেষ পানি পরিশোধন যন্ত্র। যন্ত্রটি আর ও (বিশেষ প্রযুক্তিতে পরিশোধিত করা) পরিশোধিত পানি এবং বোতলজাত পানিকেও নতুন করে বিশুদ্ধ করতে সক্ষম।  

ভারতের অধিনায়ক গুভমান গিল এই যন্ত্রটি নিজের হোটেল কক্ষেই স্থাপন করেছেন বলে জানাচ্ছে এনডিটিভি।

তবে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। দূষিত পানির কারণে ইন্দোরে সাম্প্রতিক মৃত্যুর ঘটনার সঙ্গে এই উদ্যোগের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, নাকি এটি ব্যক্তিগত নিরাপত্তাব্যবস্থার অংশ—সে বিষয়েও কিছু জানাননি তিনি।

কদিন আগেই ইন্দোরে দূষিত পানির বাস্তব চিত্র সামনে এসেছে। ভগীরথপুরা এলাকায় দূষিত পানির কারণে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। হাইকোর্টে সরকারিভাবে ১৫ জনের মৃত্যুর কথা স্বীকার করা হলেও ২১টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বর্তমানে আইসিইউতে থাকা ছয় রোগীর একজনকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে, আর তিনজন এখনও ভেন্টিলেশনে রয়েছেন।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর