অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ভারতের অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়কের হাত না মেলানো সম্পূর্ণ অনিচ্ছাকৃত ঘটনা বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, এটি ছিল সাময়িক মনোযোগহীনতার ফল, এর পেছনে কোনো ধরনের অসৌজন্য বা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্য ছিল না।

আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে টস করার সময় বাংলাদেশের ও ভারতের অধিনায়ক কেউই হাত মেলাননি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ভারতকে দায়ী করেছেন, আবার অনেকেই বাংলাদেশকে দায়ী করে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে টসের সময় দেখা গিয়েছে দুই দলের অধিনায়কের কারো ইচ্ছাই ছিল না হাত মেলানোর। 

বিসিবি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক মো. আজিজুল হাকিম তামিম টসে উপস্থিত থাকতে না পারায় সহ-অধিনায়ক জাওয়াদ আবরার বাংলাদেশ দলের হয়ে টসে অংশ নেন। 

সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা চাপ থাকলেও বিসিবি বিবৃতিতে জোর দিয়ে বলেছে, এই ঘটনাকে কোনোভাবেই ইচ্ছাকৃত বলা যাবে না।

বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি। সে কারণে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলকে প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্টভাবে জানাতে চায়, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না হওয়াটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং তা মুহূর্তের অসতর্কতার ফল। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অসম্মান বা অবজ্ঞা প্রদর্শনের উদ্দেশ্য ছিল না।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় রাখাকে বিসিবি সর্বোচ্চ গুরুত্ব দেয়। ‘এই বিষয়টি বোর্ড গুরুত্বের সঙ্গে দেখেছে। বাংলাদেশের হয়ে যেকোনো পর্যায়ে প্রতিনিধিত্ব করতে হলে ক্রীড়াসুলভ আচরণ ও প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন একটি মৌলিক শর্ত। সে অনুযায়ী টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’- বলা হয় বিবৃতিতে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর