সহজ লক্ষ্য পেয়েও পারল না বাংলাদেশ, বৃষ্টির পর জিতল ভারত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক আলোচনার কেন্দ্রে এর মাঝেই মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ দুই দল। মঞ্চটা অবশ্য ভিন্ন- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আজ নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়ের বুলাওয়েতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সহজ জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। 

আগে ব্যাট করতে নেমে ভারত ৪৮.৩ ওভারে মাত্র ২৩৮ রানেই গুটিয়ে যায়। বৃষ্টির কারণে ভারতের ম্যাচের দৈর্ঘ্য ছিল ৪৯ ওভার। বাংলাদেশের ইনিংসের মাঝ পথে বৃষ্টির কারণে ম্যাচ দ্বিতীয় দফায় বন্ধ হয়। ফের ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়। ১৭.২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টির কারণে ২৯ ওভারে ১৬৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সহজ লক্ষ্য পেয়েও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের যুবারা। 

দ্বিতীয়বার বৃষ্টির বাগড়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসায় ৭০ বলে ৭৫ রানের সমীকরণ দাঁড়ালেও ৩ বল আগেই ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বৃষ্টি আইনে ১৮ রানে জয় পায় ভারত।

২৩৯ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারায় বাংলাদেশ। ৩ বলে ৫ রান করে ফেরেন এই ওপেনার। তবে দ্বিতীয় উইকেটে রিফাত বেগকে সঙ্গে নিয়ে আজিজুল হাকিম তামিম দলের হাল ধরেন। 

পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান তোলে বাংলাদেশ। ১২তম ওভারে রিফাত বেগ ৩৭ বলে ৩৭ রান করে কানিস্ক চৌহানের স্পিনে ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন তামিম ও কালিন সিদ্দিকি অলিন। 

এই দুজন মিলে রানের গতি এগিয়ে নিলেও ১৮তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ঘণ্টা খানেক বিরতির পর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ২৯ ওভারে। যেখানে বাংলাদেশের ১৬৫ রানের লক্ষ্য দাঁড়ায়। ৭০ বলে ৭৫ রানের সমীকরণ বাংলাদেশের হাতে তখন ছিল ৮ উইকেট। 

ম্যাচের দৈর্ঘ্য কমে আসায় বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ২২তম ওভারে ১৫ রান করে অলিন বিদায় বিলে একের পর এক উইকেট বিলিয়ে দেওয়ার মিশনে নামে বাকি ব্যাটসম্যানরা। অলিনের বিদায়ের পর ৭ উইকেটে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৬ বলে ৫৯ রানের। 

এক প্রান্তে অধিনায়ক তামিম দাঁড়িয়ে থেকে নিজের ফিফটি পূরণ করলেও অন্যদের আসা-যাওয়া দেখেছেন। অলিনের বিদায়ের পর ২৪তম ওভারে শেখ পারভেজ জীবন ৯ বলে ৭ রান করে ফিরলে বাংলাদেশ আরও চাপে পড়ে যায়। পরের ওভারেই অধিনায়ক তামিম ফুল টস বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় ১২৬ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। 

তামিমের বিদায়ের পর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ভিহান মালহোত্রার অফ স্পিনে একের পর এক উইকেট পড়েছে বাংলাদেশের। শেষ পর্যন্ত ২৯তম ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় তামিমরা। ভারতের হয়ে ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নেন মালহোত্রা। 

এর আগে ব্যাট করতে নেমে বৈভব সুরিয়াভাংশীর ৭২ ও অবিগান কুন্ডুর ৮০ রানের ইনিংসে ২৩৮ রানের সংগ্রহ পায় ভারত। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর