আইসিসিকে বাংলাদেশের প্রস্তাব, প্রতিক্রিয়া জানাল আয়ারল্যান্ড

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। ভারতে না খেলার দাবিতে অনড় অবস্থানেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি সুরাহা করতে আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সরাসরি বৈঠক করলেও এখনো কোনো সমাধান মেলেনি।

গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে আইসিসির সঙ্গে গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করা হয়েছে। কোনোভাবে বাংলাদেশ ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে যেতে পারলে, সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

এদিকে দেশের বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা আছে। আইরিশদের জায়গায় যাবে বাংলাদেশ, আর ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় যাবে আয়ারল্যান্ড। তবে এমন সংবাদের সরাসরি প্রতিক্রিয়া দেখিয়েছে আইরিশরা। ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শ্রীলঙ্কা থেকে ভেন্যু পরিবর্তনে রাজি নয়।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে সিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা চূড়ান্ত আশ্বাস পেয়েছি যে, আমরা মূল সূচি থেকে সরছি না। আমরা অবশ্যই গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গী হিসেবে আছে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। এছাড়া ওই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। এই গ্রুপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতেই আয়োজিত হবে।

অন্যদিকে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটির ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন, আরেকটি হওয়ার কথা মুম্বাইয়ের ওয়াংখেড়ে।

আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে গতকালের বৈঠকে বিসিবির পক্ষ থেকে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপের অদল-বদলের প্রস্তাব দেওয়া হয়। এ প্রসঙ্গে বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের বৈঠকে ‘অন্যান্য আলোচনার পাশাপাশি বাংলাদেশের ম্যাচ অন্য কোনো গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও উঠে আসে, যেখানে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করার কথাও আলোচনা হয়।’

ক্রিকবাজ জানিয়েছে, বিসিবির এই প্রস্তাব নিয়ে আইসিসি কিংবা সিআই- কোনো পক্ষই ইতিবাচক সাড়া দেয়নি, এমনটাই ধারণা করা হচ্ছে।

গতকালের বৈঠকে আইসিসির প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব শাক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব শাক্সেনা সরাসরি বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। অ্যান্ড্রু এফগ্রেভ বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন।

বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মো. শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক ও কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর