বিপিএল এর আগে কখনো পায়নি তাঁকে, আজ সকালে ঢাকায় নেমেই বিকালে খেলবেন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

গতকাল মঙ্গলবার বিপিএল ফাইনালে ওঠার প্রথম সুযোগ হাতছাড়া করেছে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরেছে দলটি। তাতে অবশ্য টুর্নামেন্ট থেকে বিদায় ঘটেনি রাজশাহীর। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পাচ্ছে দলটি।

সেই সুযোগ ‘দ্বিতীয় কোয়ালিফায়ারে’ আজ সিলেট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। এ ম্যাচের জয়ী দল আগামী শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে ফাইনাল খেলবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ সকালে বড় খবর দিয়েছে রাজশাহী।

ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার আগে কেইন উইলিয়ামসনকে উড়িয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন কিউই তারকা। সকাল সোয়া দশটার দিকে বিষয়টি জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স মিডিয়া।

কেইন উইলিয়ামসনের সঙ্গে এর আগেই কথাবার্তা সেরে রেখেছিল রাজশাহী। সে সময় উইলিয়ামসন জানিয়েছিলেন, এসএ টোয়েন্টিতে তাঁর দল ডারবান সুপার জায়ান্টস ছিটকে গেলেই বিপিএল খেলতে আসবেন তিনি। সেই কথাই রাখলেন উইলিয়ামসন। গত শনিবার এসএ টোয়েন্টিতে দলের শেষ ম্যাচ খেলার পর আজ বুধবার ঢাকায় এলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যায় সিলেটের বিপক্ষে মাঠে খেলতে নামবেন উইলিয়ামসন।

এবারের বিপিএলে এখন পর্যন্ত খেলতে আসা বিদেশিদের মধ্যে উইলিয়ামসনকেই সবচেয়ে বড় তারকা মনে করা হচ্ছে। ৩৫ বছর বয়সী এ কিউই ব্যাটসম্যান এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও এবারই প্রথম এলেন বিপিএল খেলতে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর