৬ চার ৭ ছক্কায় সেঞ্চুরি! বিপিএল ফাইনাল এর আগে এমন কিছু দেখেছে দুবার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

এ যেন শুধু বাঁহাতিদেরই কারবার! বিপিএল ফাইনালে সেঞ্চুরি মানেই সেটি হবে বাঁহাতি কোনো ব্যাটসম্যানের!

২০১৭ সালে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল, দুবছর পর তামিম ইকবাল। দুই বাঁহাতির পথ ধরে আজ বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি ওপেনার তানজিদ তামিমও।

৬২ বলে ৬ চার ৭ ছক্কায় ঠিক ১০০ রান করেছেন তানজিদ তামিম। তাঁর সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম রয়্যালসকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই প্রতিবেদন লেখার সময়ে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬২ রান তুলতে পেরেছে চট্টগ্রাম।

তানজিদ তামিম দুবার জীবন পেয়েছেন, শেষ পর্যন্ত উনিশতম ওভারের পঞ্চম বলে আউট হয়ে গেছেন। তার আগে বিপিএল ফাইনাল রাঙিয়ে দিয়েছেন তিনি। শুরু থেকেই ছক্কার প্রদর্শনী রাখতে শুরু করেছিলেন। ২৯ বলে যখন ফিফটিতে পৌঁছে গেলেন, তাঁর নামের পাশে দুই চারের বিপরীতে ছক্কা ৬টি! শেষ পর্যন্ত যে সেঞ্চুরি করতে ৬১ বল লেগেছে, সেটাই বরং ‘ধীরগতি’র বলা যেতে পারে!  

৫৪ রানে থাকার সময়ে আমের জামালের বলে একবার মুকিদুলের হাতে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন তানজিদ। ১৭তম ওভারে আবার আমের জামালের বলেই শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়েছিলেন, তবে সেবার ক্যাচটা সহজ ছিল না।

তামিমের বাইরে বলার মতো রান আসলে রাজশাহীতে আর কারও তেমন নেই। ওপেনার সাহিবজাদা ফারহান ৩০ বলে ৩০ রান করেছেন, তিনে নামা কেইন উইলিয়ামসন ১৫ বলে ২৪। শেষ বলে আউট হওয়া নাজমুল হোসেন শান্তর ৭ বলে ১১ আর চারে নামা জিমি নিশামের ৬ বলে ৭ রানের ইনিংসেও তেমন আগ্রাসন দেখা যায়নি।

এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নাথান লায়নের বলটি সামনে ঠেলে দিয়ে দৌড়ে এক রান নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেই উদযাপনটাও করেছেন বাঁধভাঙা। ছোট্ট করে লাফ দিয়ে হাত ছুড়েছেন শূন্যে। এমন সেঞ্চুরির পর...
ব্যাটে-বলে দুর্দান্ত খেলা এই বাংলাদেশই সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে তো ৫৪ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সেই বিপর্যয় থেকে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর