প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট থেকে অস্ট্রেলিয়াকে চাপে ফেলানো, ভারতের কিংবদন্তি বলছেন ‘অবিশ্বাস্য’

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম

ডারউইন টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের যেন পাত্তাই দিচ্ছেন না নাজমুল হোসেন শান্তরা। টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত ৮৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৭ উউকেট সফরকারীদের।

ব্যাটে-বলে দুর্দান্ত খেলা এই বাংলাদেশই সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে তো ৫৪ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সেই বিপর্যয় থেকে প্রথম টেস্টে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, সেটাকে অবিশ্বাস্য হিসেবে উল্লেখ করেছেন ভারতের সাবেক স্পিনার রাভিচন্দ্রন আশউইন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে আশউইন লিখেছেন, ‘ডারউইনে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে, সেটা হয়তো কারও কল্পনাতেও ছিল না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়া থেকে টেস্টের প্রথম দুই দিনেই দাপট দেখানো, এটা সত্যিই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। টেস্ট ক্রিকেট এভাবেই বেঁচে থাকুক।'

উল্লেখ্য, দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮৬ রান। তাতে প্রথম ইনিংসে ৮৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। উইকেটে আছেন শান্ত (৭৯) ও মুশফিক (২৬)। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম।  

শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
মায়ামি বাদ পড়লেও সেদিকে তেমন ভ্রূক্ষেপ নেই ক্লাবটির! বরং মেসি যে শোক কাটিয়ে মাঠে ফিরেছেন, সেটাই আপাতত বড় তাদের কাছে। এ প্রসঙ্গে মায়ামির এক ফুটবলার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে বলেছেন, ‘ও...
তা বাংলাদেশের একাদশ কেমন হবে, ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে এ নিয়ে প্রশ্ন গেলেও কোনো সরাসরি উত্তর দেননি নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ টেস্ট অধিনায়ক জানিয়েছেন, দলে ছোট-খাট কিছু সমস্যঅ আছে। ম্যাচের দিন...
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, 'নির্বাচকের সাথে এটাই কথা হচ্ছিল যে, ২৩ বছর আগের মতো এই দল এখন আর নেই। এই দলের ওপর উনার বিশ্বাস আছে। আমরা খেলোয়াড় হিসেবে...
৭ সহকারী পুলিশ কমিশনার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি...
চট্টগ্রামের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ থেকে অসুস্থ হয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের আজই শেষদিন বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক...
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসেছে প্রায় ৭ হাজার টন ডিজেল। গত ১০ আগস্ট সন্ধ্যা ৬টার পর শুরু হওয়া এই চালানের তেল আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর