বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ, দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম

সদ্য সমাপ্ত বিপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মোখলেসুরের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট।

তবে এর মধ্যেই বিসিবির অডিট কমিটিসহ অন্যান্য সব দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিসিবির এ পরিচালক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ভেরিফায়েড আইডিতে বিষয়টি নিজেই জানিয়েছেন মোখলেসুর।

বিসিবি পরিচালক মোখলেসুর অডিট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকে নিজের পেজে মোখলেসুরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে বিসিবির এ পরিচালকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন তিনি।

ওই প্রতিবেদনে মোখলেসুর ও নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদের মধ্যকার একাধিক কথোপকথনের ফোন রেকর্ড ফাঁস করেন রিয়াসাদ আজিম। সেখানে দেখা যায়, কীভাবে ম্যাচ পরিচালিত হবে, কে কত টাকা দেবে- তৌহিদকে এমন নির্দেশনা দিচ্ছিলেন মোখলেসুর।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে বিসিবি। বোর্ডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘এরই মধ্যে অ্যালেক্স মার্শাল (বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান) তদন্ত শুরু করেছেন। আর উনি (মোখলেসুর) অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন।’

অডিট কমিটি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন মোখলেসুরও। ফেসবুক পোস্টে মোখলেসুর লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’

দায়িত্ব ছাড়া প্রসঙ্গে মোখলেসুর রহমান শামীমের ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক থেকে

বিসিবির এ পরিচালক আরও লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয়—এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।’

উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হন মোখলেসুর। এরপর বিসিবির অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি। ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর সেই কমিটি থেকে সরে দাঁড়ালেন মোখলেসুর।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর