পাকিস্তানও নাকি বিশ্বকাপে যাবে না? বাংলাদেশ বাদ পড়ার পরের দিনই করল দল ঘোষণা 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দিলে বৈশ্বিক টুর্নামেন্ট বর্জন করবে পাকিস্তানও - এমন সম্ভাবনার খবর কয়েকদিন ধরেই প্রচার করে আসছিল পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম। এর মধ্যেই গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেয় আইসিসি।

আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি জানান, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। আর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পিসিবি চেয়ারম্যান জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের দেখাদেখি পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের এমন আলোচনার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে পিসিবি। সালমান আলী আঘার নেতৃত্বাধীন দলে বাবর আজম থাকলেও জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফের মতো অভিজ্ঞদের।

আজ রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করে পিসিবি। দল ঘোষণার সময় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদের সঙ্গে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা ও কোচ মাইক হেসন।

পাকিস্তানের এবারের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক সালমান, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিকের মতো ক্রিকেটাররা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেলেন।

এবারের বিশ্বকাপে পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। ওই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আছে ভারত. নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। বিশ্বকাপে পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। তিন দিন পর একই ভেন্যুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে দলটি। এরপর ১৫ ফেব্রুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। আর ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটা খেলবে পাকিস্তান।

 

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর