ডিএলএসে হার আফ্রিকার

দুই দলই সমান ওভার খেলেছে, তবু বেশি রান করা দলই গেছে হেরে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম

ঘরের মাঠে প্রথম দুই ম্যাচ জিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করেছিল সাউথ আফ্রিকা। এরপরও টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আত্মবিশ্বাসে চিড় না ধরাতে তৃতীয় ও শেষ ম্যাচে জয় হতে পারত বড় নিয়ামক।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি সাউথ আফ্রিকা। উইন্ডিজের চেয়ে বেশি রান করেও ম্যাচটা হেরে গেছে প্রোটিয়ারা! তাতে হোয়াইটওয়াশ এড়িয়ে ব্যবধান কমিয়ে (২-১) সিরিজ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

জোহানেসবার্গে গতকাল শনিবার বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১১৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে পুরো ১০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ১১৮ রান সংগ্রহ করলেও ডিএলএস মেথডে ৬ রানের হার সঙ্গী হয় সাউথ আফ্রিকার।

তা সমান ওভারের ইনিংসে বেশি রান করেও সাউথ আফ্রিকা কীভাবে হারল? মূলত শুরুতে ম্যাচটা ১০ ওভারে নেমে আসেনি। আবহাওয়া অনুকূলে না থাকায় নির্ধারিত সময়ের এক ঘণ্টার বেশি সময় পর ম্যাচ যখন শুরু হলো, তখন ইনিংসের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ১৬ ওভারে। তবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৬ ওভার যেতেই আবারও বজ্রপাত শুরু হয় জোহানেসবার্গে।

ম্যাচ আবারও প্রায় ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। উইন্ডিজের স্কোরবোর্ডে তখন ১ উইকেটে ৬৬ রান। ঘণ্টা খানেক থেমে থাকার পর পুনরায় খেলা শুরু হলে ইনিংসের দৈর্ঘ্য আরও কমে ১০ ওভারে নেমে আসে। তাতে শেষ ৪ ওভারে ৪৮ রান তুলে উইন্ডিজের স্কোরবোর্ডে ১১৪ রান হলেও প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১২৫ রানের। সে কারণেই জবাবে ১১৮ রান তুললেও হেরে গেছে সাউথ আফ্রিকা।

উইন্ডিজের পক্ষে শাই হোপ (২৫ বল) ও শিমরন হেটমায়ার (২২ বল*)- দুজনেই ৪৮ রানের ইনিংস খেলেছেন। এছাড়া শেষদিকে রোভমান পাওয়েল ৭ বলে ১৩ রানের ক্যামিও দিয়েছেন।

রান তাড়ায় শুরুটা দুর্দান্ত হয়েছিল সাউথ আফ্রিকার। জেসন হোল্ডারের প্রথম ওভারেই ১৯ রান নেন ডি কক। তবে পরের ওভারে মাত্র ৪ রান দিয়ে সাউথ আফ্রিকাকে চাপে ফেলার চেষ্টা করেন আকিল হোসেন। পাশাপাশি মার্করামকেও (২) ড্রেসিংরুমের পথ ধরান।    

নিয়মিত উইকেট গেলেও ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় ম্যাচে টিকে থাকে সাউথ আফ্রিকা। শেষ ওভারে জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিল ১৬ রান। শামার জোসেফ ওই ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে উইন্ডিজকে জয়ের আনন্দে ভাসান।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর