সাতে সাত হয়ে গেল বাংলাদেশের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে আগের ছয় ম্যাচে টানা ছয় জয়, সঙ্গে ২০২৬ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। এমন অবস্থায় বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের আজকের সুপার সিক্সের ম্যাচটা ছিল শুধুই নিয়মরক্ষার।

নিয়মরক্ষার হলেও জয়ের ধারা অব্যাহত রেখেই বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। মুলপানিতে আজ নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রানের সংগ্রহ পেয়েছিল নেদারল্যান্ডস।

জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ফিফটি (৪৪ বলে ৫০* রান) ও শেষ দিকে সোবহানা মোস্তারির ২৩ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ে ইনিংসের ২০ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

অথচ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা হয়েছিল ভয়াবহ। ৬ রানের মধ্যেই দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌসকে (০) হারিয়েছিল বাংলাদেশ। তিনে নামা শারমিন আক্তার সুপ্তাও ১৩ রানের বেশি করতে পারেননি।

টপ অর্ডারের তিন ব্যাটার ব্যর্থ হলেও বাংলাদেশকে আর বিপদে পড়তে দেননি জ্যোতি ও মোস্তারি। দুজনের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটিতে ইনিংসের ১৭তম ওভারে গিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশ।

বাংলাদেশকে জয় এনে দেওয়ার পথে ৭ চারে ফিফটি পূরণ করেছেন জ্যোতি। অন্যদিকে ৩৩ রানের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন মোস্তারি।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডসের ব্যাটারদের তেমন স্বস্তি দেননি নাহিদা-মারুফা-স্বর্ণা আক্তাররা। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে একপর্যায়ে ২৩ রানে ৫ উইকেট হারিয়েছিল নেদারল্যান্ডস। সেখান থেকে রবিন রিজকের ৪৫ বলে ৩৯ রান ও সানিয়া খুরানার ৩৭ বলে অপরাজিত ৪৩ রানের সুবাদে ১০০ পেরিয়ে যায় নেদারল্যান্ডসের সংগ্রহ।

বাংলাদেশর হয়ে ১০ রানে ৩ উইকেট নিয়েছেন নাহিদা। এছাড়া মারুফা, রাবেয়া, স্বর্ণা একটি করে উইকেট শিকার করেছেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর