‘এখনও ফিট আছি, ক্রিকেট খেলতে চাই’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আরও আগেই। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সকে একাধিক ম্যাচ জিতিয়ে জানান দিয়েছিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি। তবু অনেকেই ধারণা করেছিলেন আর ক্রিকেটে হয়ত দেখা যাবে না মাহমুদউল্লাহ রিয়াদকে। 

তবে আজ সেই ধারণা বদলে দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। মাহমুদউল্লাহ রিয়াদ স্পষ্ট করে জানিয়েছেন তিনি আরও খেলবেন। 

আজ গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি আর কারেন্ট ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনার থাকার মতো নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, নিজের কাজ করছি, এতেই আমি খুশি।’ 

সামনের দিনে ক্রিকেট খেলবেন কিনা এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি জানি না লাইফ কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর, পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, আমি খেলব না। যতদিন আছে, খেলে যাব।’ 


কবে মাঠে ফিরছেন এই ব্যাপারে সবকিছু সময়ের ওপর ছেড়ে দিতে চান মাহমুদউল্লাহ, ‘অনেক কিছুর ওপর নির্ভর করে। এখনই বলা সম্ভব না। ১৮ বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ, আবার যদি কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই… আমি উপভোগ করছি, আলহামদুলিল্লাহ।’ 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর