আফগানিস্তানকে এমন কিছু কখনো হজম করতে হয়নি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

চেন্নাইতে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পাওয়ার পর জয় ভিন্ন অন্য কোনো ভাবনা কি মাথায় ছিল আফগানিস্তানের? অন্তত অতীত ইতিহাস কিংবা বিশ্বকাপের সব পরিসংখ্যানই তো পক্ষে ছিল আফগানদের।

আজকের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে যে ২৪ বার ১৮০ এর বেশি রান করেছে আফগানিস্তান, এর একবারও দলটি হারেনি। অন্যদিকে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ১৭০ এর বেশি রান তাড়া করে জিততে পারেনি।

শুধু পরিসংখ্যান নয়, আজকের ম্যাচের পরিস্থিতিও ছিল আফগানদের বিপক্ষে। ১৮৩ রান তাড়া করতে নেমে মাত্র ১৪ রানেই ফিন অ্যালেন ও রাচিন রাভিন্দ্রর উইকেট হারিয়েছিল কিউইরা। বদলে গেলে খাদের কিনারেই ছিল নিউজিল্যান্ড। সেই পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। ইতিহাস ওলট পালট করে দিয়ে ইনিংসের ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডকে জয় এনে দেওয়ার পথে ৪২ বলে ৬৫ রান করে ভিত গড়ে দিয়েছেন ওপেনার টিম শেইফার্ট। শুরুতেই দুই উইকেট পড়ে যাওয়ার পর এক প্রান্ত আগলে কিউইদের রানের গতি ঠিক রেখেছেন ডানহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন তিনে নামা গ্লেন ফিলিপস। দুজনের তৃতীয় উইকেট জুটিতে ৪৭ বলে ৭৪ রান পায় নিউজিল্যান্ড। তাতে ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও নেয় কিউইরা।

দলকে ৮৮ রানে রেখে বিদায় নেন ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪২ রান করা ফিলিপস। ৮ রানের জন্য ফিলিপস ফিফটি না পেলেও ঠিকই ফিফটি আদায় করেছেন শেইফার্ট। ৩৯ বলে ফিফটি পূর্ণ করা শেইফার্ট শেষ পর্যন্ত ইনিংসের ১৩তম ওভারে দলকে ১২৪ রানে রেখে যখন বিদায় নেন, তখন তাঁর নামের পাশে ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৫ রান।

পরে নিউজিল্যান্ড শুধু মার্ক চাপম্যানের (১৭ বলে ২৮) উইকেটটা হারিয়েছে। শেষ দিকে ড্যারিল মিচেল ১৪ বলে ২৫ ও অধিনায়ক মিচেল স্যান্টনার ৮ বলে ১৭ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আফগানিস্তানের হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন মুজিব উর রহমান। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, রাশিদ খান ও মোহাম্মদ নাবী একটি করে উইকেট নিয়েছেন।  

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের সব ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁয়েছেন। দলটির পক্ষে ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন গুলবদিন নাইব। এছাড়া সেদিকুল্লাহ আতাল ২৯, রহমানউল্লাহ গুরবাজ ২৭ ও ডারউইশ রাসুলি ২০ রান করেছেন। তাতে টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ২৫তম বারের মতো ১৮০ রান পেরিয়ে গেলেও, সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না আফগানদের।

নিউজিল্যান্ডের হয়ে ৪০ রানে ২ উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন। এছাড়া ম্যাট হেনরি, জ্যাকব ডুফি ও রাচিন রাভিন্দ্র একটি করে উইকেট নিয়েছেন। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর