শুরু হচ্ছে মেয়েদের বিপিএল

অনেকদিন ধরে গুঞ্জন ছিল, আজ আনুষ্ঠানিক ঘোষণায় তা জানিয়ে দিল বিসিবি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল মেয়েদের বিপিএল চালু করবে বিসিবি। একাধিকবার বলেও তা কার্যকর করতে পারেনি ক্রিকেট বোর্ড। তবে এবার অবশেষে আনুষ্ঠানিকভাবে মেয়েদের বিপিএল শুরু করার ঘোষণা দিয়েছে বোর্ড। আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ২০২৬ সালের ৩-১৫ এপ্রিল মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের প্রথম আসর। 

মেয়েদের বিপিএলের নাম দেওয়া হয়েছে ডব্লিউবিপিএল। এটিই দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট। 

প্রথমবারের মতো হতে যাওয়া এই আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। এই টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়রা দল পাবেন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। এছাড়া বিদেশি ক্রিকেটারদেরও দলে নিতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে বিসিবি পরিচালক ও নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলাকে। 

মেয়েদের বিপিএল নিয়ে বিসিবি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি, ড্রাফট নীতিমালা, প্রতিযোগিতার কাঠামো, সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারিত্বসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর