‘আসিফ নজরুল এরকম মিথ্যা বলবেন, এটা ভাবতেও পারতেছি না’ 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

গত ২২ জানুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্ত এক প্রকার চূড়ান্ত করেই সাবেক ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সে সময় ক্রিকেটাররা সরকারের সিদ্ধান্তে মেনে নিয়েছিলেন। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সেদিন গণমাধ্যমে স্পষ্টভাবে জানান, বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া সম্পূর্ণই সরকারের সিদ্ধান্ত। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি ইউটার্ন নিয়ে তিনি জানান, বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেট বোর্ড আর ক্রিকেটাররাই সিদ্ধান্ত নিয়েছিল। 

সাবেক ক্রীড়া উপদেষ্টার এমন ইউটার্নের জেরে আজ রীতিমত বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুল খাড়ার উপর মিথ্যা কথা বলবেন এটা কখনো ভাবতেই পারেননি কোচ সালাউদ্দিন। আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি। 

বিশ্বকাপ না খেলা ইস্যুতে সাবেক ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে কোচ সালাউদ্দিন বলেন, ‘উনি (আসিফ নজরুল) একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে...। বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা কম বলে। উনি(আসিফ নজরুল) খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না।’ 

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক। বিশ্বকাপ ইস্যুতে এমন মিথ্যাচার করে তিনি কীভাবে তার ছাত্রদের সামনে মুখ দেখাবেন এমন প্রশ্নও রেখেছেন কোচ সালাউদ্দিন, ‘আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাব। উনি এইভাবে ইউটার্ন নিবে উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি মানে একটা আমার দেশের সর্বোচ্চ উচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ। উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা মানতে পারতেছি না। আসলে বলার মতো না যে উনি কি বলে আসলো আর উনি আইসা কিভাবে ইউটার্ন নিল।’ 

বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় দুজন ক্রিকেটার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে জানান কোচ সালাউদ্দিন। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের মাঠে ফিরিয়ে আনাটাই বড় সফলতা ছিল বলে মনে করেন কোচ সালাউদ্দিন, ‘আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গিয়েছিল। সে পাঁচ দিন ধরে কোথায় হারিয়ে গিয়েছিল। তারে যে আমরা টুর্নামেন্টে(অদম্য টি-টোয়েন্টি) মাঠে ফিরাই আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর