বিশ্বকাপে সেমিফাইনালের হিসেব 

ভারতের কপালে দুঃখই আছে কি না, ঠিক হবে ২৬ ফেব্রুয়ারি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ এএম

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কখনোই বিশ্বকাপের কোনো ম্যাচ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচেও সেই ধারা বজায় রেখেছে ক্যারবিয়ানরা। সিকান্দার রাজাদের ১০৭ রানের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই সঙ্গে সুপার এইটে গ্রুপ পর্বে সাউথ আফ্রিকাকে টপকে রান রেটের (+৫.৩৫০) হিসেবে সবার ওপরে শাই হোপের দল। 

উইন্ডিজের এমন দাপুটে জয়ে বিপাকে পড়েছে স্বাগতিক ভারত। বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে গেছে সুরিয়াকুমার ইয়াদাভদের। সুপার এইটে ভারতের পরের দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে ও ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ। 

১ মার্চ ভারতের সর্বশেষ ম্যাচ হলেও আগামী ২৬ ফেব্রুয়ারিতেই ভাগ্য নির্ধারণ হয়ে যাবে তাদের। 

গতকাল ক্যারিবিয়ানদের করা ২৫৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৪৭ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। সেই সঙ্গে অনেকটাই আশাহত হয়েছে ভারতীয় সমর্থকরা। ক্যারিবিয়ানদের এমন জয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেলটা ভারতীয়দের জন্য প্রার্থনার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। 

এদিন সন্ধ্যায় চেন্নাইয়ে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচ হলেও সবার চোখ থাকবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে এইডেন মার্করামদের জয় চাইবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের জয় মানেই বিশ্বকাপ থেকে ভারতের বিদায় প্রায় নিশ্চিত।

সাউথ আফ্রিকার বিপক্ষে উইন্ডিজ জয় পেলে তাদের পয়েন্ট হবে ৪। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে হেরে গেলেও রান রেটের কারণে এগিয়ে থাকবে জেসন হোল্ডাররা। বর্তমানে ভারতের রান রেট -৩.৮০০। যেখানে ক্যারবিয়ানদের রান রেট +৫.৩৫০। সাউথ আফ্রিকাকে হারালে যা আরও বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে ভারতের পরের দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ও উইন্ডিজের রান রেট টপকানো প্রায় অসম্ভব।  

এদিকে সাউথ আফ্রিকা ক্যারবিয়ানদের বিপক্ষে হেরে গেলেও তাদের শেষ ম্যাচ তুলনামূলক কম শক্তির জিম্বাবুয়ের সঙ্গে। যেখানে জয় পেলেই রান রেটে বর্তমানে এগিয়ে থাকার কারণে সাউথ আফ্রিকা ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে। 

ভারতের সেমিফাইনালে যাওয়ার কঠিন সমীকরণ 


ভারতের সেমিফাইনালে ওঠার পথ এখন আর সহজ নয়। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জিম্বাবুয়ে এবং ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের দুটি ম্যাচই জিততে হবে। একটি ম্যাচেও হারলে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের হারের কারণে পরের দুই ম্যাচ জিতলেও নিশ্চিত নয় সেমিফাইনাল।  

ভারতের সামনে বর্তমানে একটাই পথ খোলা আছে। সেটি হলো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকা জয়। এমনটা হলে ১ মার্চ ভারত- ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনালের লড়াই হয়ে দাঁড়াবে। এছাড়া আরও একটি পথ খোলা রয়েছে, তবে সেটি বিশ্বকাপে সাউথ আফ্রিকার ফর্ম বিবেচনায় কঠিন। ক্যারবিয়ানদের বিপক্ষে সাউথ আফ্রিকা জয় না পেলে ভারতীয়দের শেষ ভরসা জিম্বাবুয়ে। ১ মার্চ জিম্বাবুয়ে সাউথ আফ্রিকাকে হারালেই ভারতের সেমিফাইনালের পথ সহজ হয়ে যাবে। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর