বাবরকে নিয়ে চলছে সমালোচনা

তাঁকে এখনো বাদ দেওয়া যাচ্ছে না, তার কারণ ভেতরের রাজনীতি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। কিন্তু যে সংস্করণে এত রান করেছেন, সেই সংস্করণেই বাবর আজমের ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনা কম হয়না। বরাবরের মতো চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও সমালোচিত পাকিস্তানি ব্যাটসম্যান। 

এখন পর্যন্ত ৪ ইনিংসে ব্যাটিং করে ২২.৭৫ গড়ে ৯১ রান করেছেন। এমন না যে ভীষণ মারকুটে ব্যাটিং করতে গিয়ে বারবার রান দ্রুত আউট হয়েছেন। বরং বাবর ব্যাটিং করেছেন ১১২.৩৪ স্ট্রাইকরেটে! এবারের টুর্নামেন্টে অন্তত ৭৫ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বনিম্ন। তার চেয়েও বড় কথা, গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হাল ধরতে পারছেন না ৩১ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান। গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ২৪ বলে ২৫ রান করে বোল্ড হয়েছেন।

এমন বেহাল পারফরম্যান্সের পর বাবরকে নিয়ে সমালোচনার মাত্রা আরও বেড়েছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই বাবরকে দল থেকে বাদ দিতে বলেছেন, কেউ কেউ বাবরকে খেলার ধরন বদলাতে বলেছেন। এত কিছুর পরও বাবরকে বাদ দেওয়া যাচ্ছে না কেন? এর জবাব দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক কারণে বাবরকে দল থেকে বাদ দেওয়া যায় না।

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের গতকালের হারে দলটির সেমিফাইনালে ওঠা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এর আগে শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফ, শোয়েব আখতারদের মতো সাবেক ক্রিকেটার বাবরকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে দেশটির আরেক সাবেক ইমাদ ওয়াসিম একটু ভিন্ন পথে হেঁটেছেন। তিনি বাবরকে নিজের ভুল স্বীকার করে দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইমাদ এটাও জানিয়েছেন, বাবর গতকাল যেভাবে আউট হয়েছে, সেটা অপরাধের মতো।

পাকিস্তানি টিভি অনুষ্ঠান ‘হার না মানা হ্যায়’তে উপস্থিত হয়ে ইমাদ বলেছেন, ‘(বাবর) এভাবে আর কত ম্যাচ নষ্ট করবে? ২৪ বল খেলে যদি এমনভাবে আউট হও, এটা অপরাধের মতো। তুমি এত সিনিয়র খেলোয়াড়। আমরা ভারতের বিপক্ষেও এটা দেখেছি। ওর বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কিছু (ক্ষোভ) নেই, কিন্তু দলীয় মিটিংয়ে কী হয়, জানতে ইচ্ছে করে। ও কি নিজে থেকে ভুল স্বীকার করে?’

দলে বাবরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইমাদ বলেছেন, ‘শাহিবজাদা দারুণ খেলছিল, সে ফর্মে আছে এবং ওপেনও করে। কিন্তু বাবর তো চতুর্থ ওভারে নেমেছে, ১১তম ওভারে নয়। হ্যারি ব্রুক যেমন ম্যাচ জেতায়, বাবর কবে আমাদের সেভাবে জেতাবে? ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ইনিংস আর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটি ইনিংস ছাড়া বড় ম্যাচে ওর প্রভাবশালী ইনিংস কোথায়? ওকে ওপেন করানো হলো, তিন নম্বরে খেলানো হলো, এখন চার নম্বরে— এরপর কী?’

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির সরাসরি বাবরের নাম না নিলেও ইঙ্গিতে বলেছেন, ‘দুবছর ধরেই আমরা বলছি, চার-পাঁচজন মূল খেলোয়াড়কে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা এখনো পারফর্ম করতে পারেনি।’

আরেক সাবেক ব্যাটসম্যান আহমেদ শেহজাদও সরাসরি নাম নিয়ে বাবরকে ইঙ্গিত করে বলেন, ‘বড় খেলোয়াড়রা সবসময় নিজের ভুল স্বীকার করে। তিন বছর ধরে, ক্যারিয়ারের সেরা ফিটনেসে থেকেও ও (বাবর) পারফর্ম করতে পারেনি। ক্রিকেট বোর্ড ওর জন্য সব ধরনের সুবিধা দিয়েছে, তবু কিছুই বদলায়নি।’

এত সমালোচনা, এত বিতর্ক- এরপরও কীভাবে বাবর নিয়মিত সুযোগ পেয়ে যাচ্ছেন? এর জবাব দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তিনি জানিয়েছেন, ‘ইন্সুরেন্স পলিসি’ হিসেবে বাবরকে ব্যবহার করেন বলেই বাবরকে বাদ দেন না পাকিস্তান কোচ মাইক হেসন।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে ভন বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে যেসব বিদেশি (কোচ) কোচিং করান, তাদের আমি সম্মান করি— কারণ সেখানে ভেতরে কী পরিস্থিতি চলে, সেটা কল্পনাই করা যায়।’

ভন যোগ করেন, ‘মাইক হেসন বিষয়টা দারুণভাবে সামলেছেন। তাকে (হেসন) স্পষ্টতই বাবরকে খেলাতে হয়, তাই তিনি ওকে (বাবর) ইন্সুরেন্স পলিসি হিসেবে ব্যবহার করছেন। যদি শুরুতেই দুই উইকেট পড়ে যায়, তখন সে নামবে চার নম্বরে এবং ইনিংস সামলাবে।’

বাবরকে খেলানোর যৌক্তিকতায় ভন বলেছেন, ‘শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ১৫০-১৮০ রানের ম্যাচ হচ্ছে। বাবর এই রেঞ্জের ব্যাটসম্যান। সে পাকিস্তানের সংগ্রহ ১৬০-১৭০ রানে নিয়ে যেতে পারবে। কিন্তু ২০০ বা ২১০ রানের দিনে বাবর আপনাকে ওখানে নিয়ে যেতে পারবে না। আমার মতে, ও (বাবর) এখন আর ওই মানের খেলোয়াড় নন।’

এরপর বাবরকে দলে রাখার রাজনীতি প্রসঙ্গে ভন বলেছেন, ‘মাইক হেসন যেভাবে রাজনীতিটা সামলেছেন, তা প্রশংসনীয়। এতে হয়তো বিশ্বকাপ জেতার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে না। কিন্তু পাল্লেকেলের মতো উইকেটে আমি অবশ্যই বাবর আজমকে দলে চাইব। কারণ মাঝের ওভারে স্পিনারদের সামলাতে একজন ব্যাটসম্যান দরকার। ও যদি ১২৫-১৩০ স্ট্রাইক রেটেও খেলে, সমস্যা নেই। আশপাশের দু-একজন ব্যাটসম্যানকে তখন দ্রুত রান তুলতে হবে। ইনিংসের মাঝখানে ধারাবাহিক একজন ব্যাটসম্যান দরকার, আমার মনে হয়, বিষয়টাকে তারা ওভাবেই সামলেছে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর