চালু হচ্ছে মেয়েদের বিপিএল

বিপিএলে খেলবেন ভারতের ক্রিকেটাররা? উত্তরে যা বললেন বিসিবি পরিচালক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

আগামী ৪ এপ্রিল শুরু হতে যাচ্ছে মেয়েদের বিপিএল। সবকিছু ঠিকঠাক থাকলে, ১৪ মার্চ হবে প্লেয়ার্স ড্রাফট। প্রথমবার হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের প্রথম সংস্করণে অংশ নেবে তিন দল। আর তিন দলের আইকন হিসেবে থাকবেন জাতীয় দলের তিন ক্রিকেটার। গতকাল এক বিবৃতিতে প্লেয়ারদের দামও নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের পক্ষ থেকে শুরু থেকেই জানানো হচ্ছিল, মেয়েদের বিপিএলে বিদেশিদের জন্যও সুযোগ রাখা হবে। বিষয়টি আবারও স্পষ্ট করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান ও মেয়েদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রুবাবা দৌলা। বিসিবির এ পরিচালক এটাও জানিয়েছেন, টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে প্রস্তুত বোর্ড।

গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবাবা দৌলা জানিয়েছেন, ভারতের নারী ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশ নিলে খুশি হবেন তারা।

ভারতের পুরুষ জাতীয় দলের ক্রিকেটাররা অবশ্য আইপিএল ছাড়া বিদেশি কোনো লিগে খেলেন না। তবে মেয়েদের ক্রিকেটারদের প্রসঙ্গটি ভিন্ন। দেশটির নারী ক্রিকেটাররা মেয়েদের বিগব্যাশ কিংবা দ্য হানড্রেডে অংশ নেন।

মেয়েদের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে রুবাবা দৌলা বলেছেন, ‘দলগুলো সরাসরি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করবে। ইতোমধ্যে কয়েকজন পরিচিত তারকা খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন।’

ভারতীয় খেলোয়াড়দের বিষয়ে নির্দিষ্ট করে জানতে চাইলে রুবাবা বলেছেন, ‘আমরা সবার জন্য উন্মুক্ত।’ ভারতের খেলোয়াড়দের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘কোনো নির্দিষ্ট দেশের ওপর বিধিনিষেধ নেই। যে কেউ আগ্রহ দেখালে এবং যে দল এমন খেলোয়াড় নিতে চায়, তারা তা করতে পারবে। এটি সবার জন্য খোলা, দেখা যাক কী হয়।’

স্কোয়াডে বিদেশি প্রসঙ্গে রুবাবা দৌলা বলেছেন, ‘প্রতিটি দলে ন্যূনতম দুজন বিদেশি খেলোয়াড় থাকতে হবে, সম্ভবত তিন থেকে চারজন পর্যন্ত রাখা যেতে পারে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর