ইরান-ইসরায়েল যুদ্ধ: সৌদি আরবে আটকা পড়েছেন মুশফিকুর রহিম 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

পবিত্র উমরাহ হজ পালন করতে কদিন আগেই সৌদি আরবে গিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে হজ শেষে দেশে ফেরার পথে সৌদি আরবে আটকা পড়েছেন তিনি। যার নেপথ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ।

সৌদির আরবে আটকে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন মুশফিক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুশফিক জানান, সৌদি আরবের জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলেন তিনি। তবে মাঝপথেই সৌদি আরবে ফিরে যেতে হয়েছে। 

পোস্টে মুশফিক লিখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার হজ সম্পন্ন হয়েছে এবং আজ দুবাই (এমিরেটস) হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ (EK 0806) ফ্লাইটে রওনা দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি।’

কবে বাংলাদেশের বাকি মানুষদের সঙ্গে ফিরতে পারবেন তা নিয়েও নিশ্চয়তা প্রকাশ করেছেন মুশফিক। সবার কাছে দোয়া চেয়েছে এই উইকেটকিপার আরও লেখেন, ‘কেবল মহান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব, দোয়ার প্রার্থনা করছি।’

উল্লেখ্য, আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে দেশটির রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে এসব হামলা যৌথভাবে চালানো হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
তবে এফএআই প্রধান ডেভিড কউরেল জানিয়েছেন, ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি হলেও আয়ারল্যান্ডের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচ শুরুর আগের আনুষ্ঠানিকতার কিছু অংশেও তারা অংশ নেবেন না। পাশাপাশি চলতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর