ইরানে যুদ্ধের প্রভাব

বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ভারতে আটকে গেল জিম্বাবুয়ে দল

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। যার কারণে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ আপাতত বন্ধ রয়েছে। দুবাইয়ের একাধিক শহরে বিস্ফোরণের খবর এসেছে। এমন পরিস্থিতির প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতে বিশ্বকাপ শেষে আটকা পড়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। 

গতকাল সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের পর ভারত ছাড়ার কথা ছিল জিম্বাবুয়ে দলের। তবে এবার সিকান্দার রাজাদের ফেরার ফ্লাইট অনিশ্চিত হয়ে পড়েছে-খবর ইএসপিএন ক্রিকইনফোর। 

বিশ্বকাপ শেষে দিল্লি থেকে দুবাই হয়ে জিম্বাবুয়ের হারারেতে যাওয়ার কথা ছিল রাজাদের। জিম্বাবুয়ে দলটি ধাপে ধাপে দেশে ফেরার পরিকল্পনা করেছিল—কিছু খেলোয়াড় আজ সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল। তাদের ইমিরেটসের ফ্লাইটে দিল্লি থেকে দুবাই হয়ে হারারে যাওয়ার টিকিট বুকিং ছিল। 

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, দিল্লির হোটেলে ৪ মার্চ পর্যন্ত জিম্বাবুয়ের বুকিং রয়েছে। অন্যান্য এয়ারলাইন্স এবং যাওয়ার পথ বিবেচনা করা হচ্ছে। 

আইসিসি জানিয়েছে, তারা চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সবার নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিকল্প পরিকল্পনা চালু করেছে। 

আইসিসির বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংকট সরাসরি বিশ্বকাপ পরিচালনায় প্রভাব না ফেললেও খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ অফিসিয়াল ও সম্প্রচারকর্মীদের বড় একটি অংশ দুবাইয়ের মতো উপসাগরীয় ট্রানজিটের ওপর নির্ভরশীল। আইসিসির ট্রাভেল ও লজিস্টিকস বিভাগ ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন মাধ্যমে বিকল্প সংযোগ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর সঙ্গে কাজ করছে। 

নিরাপত্তা পরামর্শকরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দেবে। এজন্য একটি বিশেষ ট্রাভেল সাপোর্ট ডেস্কও চালু করা হয়েছে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর