জিম্বাবুয়ের পর ভারতে আটকা উইন্ডিজ

যুদ্ধ মধ্যপ্রাচ্যে, ভারতে সেটার ধকল পোহাচ্ছে দল দুটি

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ এএম

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যজুড়েই অস্থিরতা বিরাজ করছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে আকাশপথের যোগাযোগ ব্যবস্থায়। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে নিরাপত্তা শঙ্কায়। এতে বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাবগুলোর কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

আর এমন বিপর্যয়কর পরিস্থিতির প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। একদিন আগে জানা গিয়েছিল, বিশ্বকাপ মিশন শেষ হলেও দেশে যেতে পারছেন না জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এবার নতুন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। জিম্বাবুয়ের মতো নিজ দেশে ফিরতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জিম্বাবুয়ের মতো দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল উইন্ডিজের। কিন্তু চলমান যুদ্ধের মারাত্মক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। এতে দেশটির আকাশপথ কার্যত বন্ধ হয়ে গেছে। আর সে কারণেই বিশ্বকাপ শেষ হলেও দেশে ফেরার ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে দল দুটির।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, খেলোয়াড় ও স্টাফদের নিরাপদে দেশে ফেরাতে আইসিসির সঙ্গে বিশেষভাবে কাজ করছে তারা। এ প্রসঙ্গে সিডাব্লিউআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার।’

বর্তমান পরিস্থিতি স্বীকার করে এর আগে আইসিসি জানায়, দুবাই হয়ে যাঁদের নিজ নিজ দেশে ফেরার কথা ছিল, তাঁদের জন্য বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) চালু করা হয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের এই সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি কোনো প্রভাব ফেলছে না। তবে আইসিসি স্বীকার করছে, বিপুলসংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি—খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচার দল ও ইভেন্ট স্টাফ—নিজ নিজ দেশে ফেরার পথে উপসাগরীয় হাব বিমানবন্দর, বিশেষ করে দুবাইয়ের (ডিএক্সবি) ওপর নির্ভরশীল।’

এদিকে গতকাল জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, তাদের খেলোয়াড় ও স্টাফরা দিল্লিতে নিরাপদে আছেন এবং বিকল্প ভ্রমণ ব্যবস্থার জন্য প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন। দলটি রোববার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছিল এবং সোমবার দুবাই হয়ে হারারে ফেরার কথা ছিল।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর