‘পরীক্ষা’ দিতে দুবাই যাওয়ার কথা, যুদ্ধের কারণে সাউথ আফ্রিকা যাচ্ছে দলটা

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম

চলতি বছরের ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাঠে মেগা এই টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করার কথা ছিল ইংল্যান্ডের মেয়েদের। সেই ক্যাম্প থেকেই বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করবে ইসিবি। 

তবে বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটার বাছাইয়ের পরীক্ষা আপাতত স্থগিত করতে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দুবাইয়ের বিমানে না উঠার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।  

ইংল্যান্ড নারী ক্রিকেট দলের আমিরাতে গিয়ে আবুধাবিতে ক্যাম্প করার পরিকল্পনাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নির্ধারিত প্রশিক্ষণ ক্যাম্প বাতিল করে ন্যাট সিভার ব্রান্টদের সাউথ আফ্রিকায় পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

এই সফরে মোট ৩০ জন নারী ক্রিকেটার অংশ নিবেন। সাউথ আফ্রিকার প্রিটোরিয়ায় ১০ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পাঁচ ম্যাচের একটি ইনট্রা-স্কোয়াড সিরিজ খেলবেন সিভার ব্রান্টরা। ক্রিকেটারদের ১৫ সদস্যের দুটি দলে ভাগ করে চলবে ক্যাম্প। 

দল দুটির নাম রাখা হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জান ব্রিটিন এবং র‍্যাখেল হেইহো-ফ্লিন্টের নামে—টিম ব্রিটিন ও টিম হেইহো-ফ্লিন্ট। ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট টিম ব্রিটিনের নেতৃত্ব দেবেন, আর সহ-অধিনায়ক চার্লি ডিন নেতৃত্ব দেবেন টিম হেইহো-ফ্লিন্টকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড নিজেদের মাঠে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর