দ্য হানড্রেডের নিলাম

শুধু মোস্তাফিজই দাম পেলেন, রিশাদের দিকে কেউ তাকালোই না

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১২:১০ পিএম

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাজি টুর্নামেন্টে দ্য হানড্রেডে দল পেতে নিলামে নাম দিয়েছিলেন ২৩ বাংলাদেশি ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছিল শুধু মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। গতকাল বৃহস্পতিবার লন্ডনে হয়ে যাওয়া নিলামে নাম উঠেছিল দুজনেরই। তবে দল পেয়েছেন শুধু মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজকে ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স, বাংলাদেশি অর্থমূল্যে যা ১ কোটি ৬৪ লাখ টাকার কিছু বেশি। মোস্তাফিজই প্রথম বাংলাদেশি ক্রিকেটার, যিনি ইংল্যান্ডের এই ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেলেন।

এর আগে যে পাঁচবার দ্য হানড্রেড মাঠে গড়িয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতিবারই দল সাজিয়েছে প্লেয়ার ড্রাফট থেকে। টুর্নামেন্ট ইতিহাসে এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হলো। সে নিলামে স্পিনারদের টায়ান ওয়ানডে ছিলেন রিশাদ হোসেন। কিন্তু ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের রিশাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

অন্যদিকে গতকালের নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মোস্তাফিজের। সেখানে বার্মিংহাম ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় মোস্তাফিজকে ভিত্তিমূল্যেই পেয়ে যায়  ফ্র্যাঞ্চাইজিটি।

বার্মিংহাম ফিনিক্সে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, রেহান আহমেদ, ডোনোভান ফেরেইরা, স্কট কুরি, সাকিব মাহমুদ, উসমান তারিক, মিচেল ওয়েন, জো ক্লার্ক, লরি ইভান্স, ইথান ব্রুক, ক্রিস উড, জর্ডান থম্পসন ও উইল স্মিদদের।

উল্লেখ্য, দ্য হানড্রেডের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী ২১ জুলাই থেকে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর