সুযোগ পেলেও ওভাবে রান আউট করতেন না, জানিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম

মিরপুরে গতকাল শুক্রবার বৃষ্টি বাধা পেরিয়ে ম্যাচটা ১২৮ রানের বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। একইসঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় (১-১) ফিরেছেন সালমান আলী আঘারা। ম্যাচ শেষে পাকিস্তানের সংবাদ সম্মেলনে দলটির বড় জয়ের প্রসঙ্গ থাকাটা ছিল স্বাভাবিক।

কিন্তু সব ছাপিয়ে সেখানে বারবার এল মিরাজের করা সেই রান আউট প্রসঙ্গ। আর সে প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক সালমান আঘা জানিয়েছেন, তিনি সুযোগ পেলেও ওভাবে রান আউট করতেন না।  

যে ঘটনা নিয়ে এত তোলপাড়, সেটা পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারের ঘটনা। স্ট্রাইকপ্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান মিরাজের বলটা সোজাসুজি ব্যাটেই খেলেছিলেন। সেটা পা দিয়ে থামান বোলিং প্রান্তে থাকা মিরাজ। কিন্তু বলটা একটু সামনে ছিল। মিরাজ যখন নিচের দিকে হেলে বলটা হাত দিয়ে তোলার চেষ্টা করেন, একই সঙ্গে বলটা তুলতে নিচে ঝুঁকে যান নন স্ট্রাইকে থাকা সালমান আঘাও। তবে পাকিস্তান অধিনায়ক বলটা ধরার আগেই তুলে নেন মিরাজ। তুলে নিয়েই আন্ডার আর্ম থ্রো তে স্টাম্প ভাঙেন। ওই সময় সালমান পপিং ক্রিজের বাইরে থাকায় আউট ঘোষিত হন।

তবে এমন আউট কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তান অধিনায়ক। সেটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও জানিয়ে দিয়েছেন। মিরাজের জায়গায় তিনি থাকলে এভাবে আউট করতেন না জানিয়ে সালমান বলেছেন, ‘কখনোই না। আমরা অতীতে কখনো এমন করিনি। ভবিষ্যতেও করব না।’

পাকিস্তান অধিনায়ক প্রশ্ন তুলেছেন ক্রিকেটীয় চেতনা নিয়েও, ‘আমি এমন একজন, যে সব সময় আইন অনুসরণ করতে চাই। কিন্তু যখন এটা স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিষয় হয়, তখন এটাকেই ওপরে রাখতে হবে। পরিস্থিতি যেমনই হোক। সে (মিরাজ) যা করেছে, যদি মনে করে ঠিক, তাহলে তা–ই। কিন্তু যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি হয়তো ভিন্ন কিছু করতাম, স্পোর্টসম্যান স্পিরিটটাকেই বেছে নিতাম।’

তবে ওভাবে আউট হওয়ায় মিরাজের প্রতি কোনো ক্ষোভ নেই উল্লেখ করে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আমার এখনো কথা হয়নি (মিরাজের সঙ্গে), কিন্তু হবে। চিন্তা করবেন না। সবকিছু ঠিকঠাকই আছে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর