সালমানকে মিরাজের রানআউট, অযৌক্তিক মনে করছেন ভারতের সাবেক

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১০:১২ এএম

গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে সালমান আলী আঘাকে রান আউট করেছিলেন মেহেদী হাসান মিরাজ। সে রান আউট নিয়ে বিতর্ক যেন থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন ক্রিকেটীয় চেতনা নিয়ে।

সে আলোচনা শুধু ক্রিকেট সমর্থকদের মধ্যেই থেমে নেই। সেখানে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষকেরাও। ‘বিতর্কিত’ ওই রান আউটটা যেন মানতেই পারছেন না ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ।

ঘটনাটির তীব্র সমালোচনা করে তিনি জানিয়েছেন, বাংলাদেশ অধিনায়ক যা করেছেন, সেটা মোটেও যৌক্তিক মনে হয়নি তাঁর কাছে!

আলোচিত ঘটনাটি পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে ঘটে। স্ট্রাইকপ্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান মিরাজের বলটা সোজাসুজি ব্যাটেই খেলেছিলেন। সেটা পা দিয়ে থামান বোলিং প্রান্তে থাকা মিরাজ। কিন্তু বলটা একটু সামনে ছিল। মিরাজ যখন নিচের দিকে হেলে বলটা হাত দিয়ে তোলার চেষ্টা করেন, একই সঙ্গে বলটা তুলতে নিচে ঝুঁকে যান নন স্ট্রাইকে থাকা সালমান আঘাও। তবে পাকিস্তান অধিনায়ক বলটা ধরার আগেই তুলে নেন মিরাজ। তুলে নিয়েই আন্ডার আর্ম থ্রো তে স্টাম্প ভাঙেন। ওই সময় সালমান পপিং ক্রিজের বাইরে থাকায় আউট ঘোষিত হন।

ওই আউট প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে কাইফ লিখেছেন, ‘এটা একেবারেই ঠিক হয়নি। উইকেট নেওয়ার এত তাড়াহুড়ো থাকলেও এমন রান আউটের কোনো যৌক্তিকতা নেই। তাও আবার একজন অধিনায়কের কাছ থেকে। তরুণরা মনে রেখো— বিশ্বকাপের ফাইনালও যদি সামনে থাকে, তবু বাংলাদেশের অধিনায়ক যেমনটা করেছে, তেমনটা কখনো করো না। ক্রীড়াসুলভ মনোভাব ছাড়া খেলাধুলা আসলে কোনো খেলাধুলাই নয়।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর