বিশ্বকাপে ব্যর্থ ক্রিকেটারদের ৫০ লাখ জরিমানা নিয়ে পিসিবির ইউটার্ন 

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর খেলোয়াড়দের বড় ধরনের শাস্তির খবর এসেছিল। পাকিস্তানের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন জানিয়েছিল, বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় প্রতি ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রূপি জরিমানা করা হয়েছে। 

এমন বড় অঙ্কের জরিমানার খবর ছড়িয়ে পড়লেও এবার ইউটার্ন নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৫০ লাখ রূপি জরিমানার সংবাদটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন পিসিবির মুখপাত্র আমির মির।  

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে জাতীয় দলের প্রতিটি ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। এমনকি ভারতের কাছে গ্রুপ পর্বে বড় ব্যবধানে হারের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে পিসিবির মুখপাত্র আমির মির এমন খবরকে ‘সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, খেলোয়াড়দের জরিমানার বিষয়ে বোর্ড এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এমন কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও নেই তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে আমির মির বলেন, ‘পিসিবির পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত কখনোই নেওয়া হয়নি। এগুলো সবই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব। এ ধরনের কোনো নজির বা বিধানও নেই।’

উল্লেখ্য, সালমান আলি আগার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকেই বিদায় নেয়। এ নিয়ে টানা দ্বিতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হার ছিল পাকিস্তানের সবচেয়ে হতাশাজনক ফল। ওই ম্যাচে পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হয়েছিল।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর