যাকে নিয়ে তুলকালাম, তিনি থাকবেন কি না, সেটারই ঠিক নেই

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:৩৭ পিএম

দ্য হানড্রেডের গত রোববারের নিলামে রীতিমতো তুলকালাম বাঁধিয়ে দিয়েছে একটা নাম- আবরার আহমেদ। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সেটা নিয়ে আলোচনা-সমালোচনা কিংবা বিতর্ক থামার নাম নেই। এত শোরগোলের মূল কারণ, পাকিস্তানের ক্রিকেটার আবরার আহমেদকে কিনেছে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস।

আর ওই ঘটনায় তোপের মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এরই মধ্যে সানরাইজার্স লিডসের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে অফিসিয়াল পেজ সাসপেন্ড হয়েছে। শুধু সানরাইজার্স লিডসই নয়, সমর্থকদের রোষানলে পড়েছে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদও। অনেকেই তাদের বয়কটের ডাক দিয়েছে। কারণ দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকই একই।

যে আবরারকে নিয়ে এত বিরোধের সূত্রপাত, সেই আবরারের হানড্রেডে খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সূচির সঙ্গে হানড্রেডের সূচি সাংঘর্ষিক হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনাপত্তিপত্র নাও পেতে পারেন আবরার।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সে কারণে আবারারের হয়তো দ্য হানড্রেডে খেলা হবে না।’

দ্য হানড্রেড শুরু হওয়ার কথা ২১ জুলাই। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টটি চলবে ১৬ আগস্ট পর্যন্ত। অন্যদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান দল। ফলে হানড্রেড চলাকালে বড় একটা সময় পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব সামলাতে হবে আবরারকে। আর টেস্ট সিরিজ খেলে যদি আববার যোগ দেন লিডসে, ততদিনে টুর্নামেন্ট শেষ পর্যায়ে গড়াবে।

তবে যেহেতু অনেক অর্থকড়ির ব্যাপার, তাই আবরারের হানড্রেডে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি ওই সূত্র। নিলামে ৭৫ হাজার ভিত্তিমূল্যের আবরাকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে কিনেছে লিডস।

এত বিশাল পরিমাণ অর্থের প্রসঙ্গ টেনে ওই সূত্র বলেছেন, ‘এটা অনেক টাকার ব্যাপার। ওর এজেন্টই ওকে নিলামে তুলেছেন, অর্থাৎ এনওসি পাওয়ার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের মধ্যে তিনি এমন কয়েকজনের একজন, যাদের সঙ্গে পিসিবি প্রধানের ভালো সম্পর্ক রয়েছে। তাই দ্য হানড্রেডে ওর খেলার সম্ভাবনা প্রায় ফিফটি-ফিফটি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর