সৌম্য সরকারের স্ত্রীর পোস্ট

ফেসবুকে লিখলেন, যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম

গতকাল পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতলেও ম্যাচ শুরুর পর থেকেই একাদশ সাজানো নিয়ে আলোচনা চলছিল। প্রথম দুই ওয়ানডের একাদশ নিয়েই শেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যেখানে একাদশে সুযোগ হয়নি ওপেনার সৌম্য সরকারের। এই বাঁহাতি ওপেনারকে দলে না নেওয়ার দিনে তাঁর স্ত্রী বাংলাদেশের সিরিজ জয়ের পর ফেসবুকে রহস্যময় এক পোস্ট দিয়ে লিখেছেন,‘পৃথিবীটা নিষ্ঠুর।’

সৌম্য সরকারের স্ত্রী পোস্টে আরও লেখেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’

সৌম্য সরকারের স্ত্রীর এমন রহস্যময় পোষ্টের পর অবশ্য এই ওপেনারকে কেন দলে সুযোগ দেওয়া হয়নি তাঁর ব্যাখ্যাও পাওয়া গিয়েছে। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সৌম্য ছন্দে ছিলেন না তাই তাঁকে বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট। 

সৌম্য সরকারের স্ত্রীর ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক

ম্যাচ শেষে সৌম্যকে না নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক মিরাজ বলেন, ‘আমরা চাচ্ছি একটা খেলোয়াড় যেন সুযোগ বেশি পায়। কোনো সন্দেহ নেই সৌম্য গত সিরিজটা অনেক ভালো খেলেছে। কিন্তু হয়তো কিছুদিন একটু ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেট দেখেন, ছন্দে ছিল না। আমি অনেক খুশি, সৌম্য যেভাবে পরিশ্রম করেছে। আমি অনেক খুশি এজন্য যে সর্বশেষ সিরিজে অনেক ভালো খেলেছে। তবে আমাদের প্ল্যান ছিল ভিন্ন।’

টিম ম্যানেজমেন্ট পুরো সিরিজেই সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম চেয়েছে জানিয়ে মিরাজের ভাষ্য, ‘যেহেতু একটু স্ট্রাগল করেছে। তানজিদ তামিম সর্বশেষ সিরিজে খেলেনি, সৌম্য ও সাইফ ব্যাট করেছে। আমাদের প্ল্যান ছিল, যেহেতু কম ছন্দে(সৌম্য) আছে, তামিম ও সাইফকে দিয়ে ওপেন করাব। অনেক সহজ হতো আমাদের জন্য।’

তবে সৌম্য সামনে দলে সুযোগ পেলে ৩-৪ ম্যাচ এক সঙ্গে খেলবেন বলে জানান মিরাজ, ‘একটা ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। যে জিনিসটা আমরা করেছি। তখন নিজে থেকে বুঝতে পারবে। সৌম্য যখন আবার খেলবে, সে-ও সুযোগ পাবে। এমন না একটা খেলেই বাদ পড়ে যাবে। পর্যাপ্ত সুযোগ পাবে। গতবার তিন ম্যাচেই সুযোগ দিয়েছি, তামিমকে খেলাইনি। আমাদের পরিকল্পনা এমন। কেউ সুযোগ পেলে যেন ৩-৪ ম্যাচ সুযোগ পায়, নিজেকে মেলে ধরতে পারে।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর