সালমান আঘাকে কেন আউট করেছিলেন, ব্যাখ্যা দিলেন মিরাজ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ গতকাল শেষ হলেও ফের আলোচনায় দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচে মেহেদী হাসান মিরাজের করা সেই ‘বিতর্কিত’ রান আউটের ব্যাখ্যা সিরিজ শেষে সামনে এসেছে। দ্বিতীয় ওয়ানডেতে সালমান আঘা রান আউট হওয়ার পর মাঠেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। রাগে-ক্ষোভে মাঠেই হেলমেট ও গ্লাভস ছুড়ে মেরেছিলেন তিনি। ওই ঘটনায় শাস্তিও পেয়েছেন সালমান।

তবে গতকাল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর সালমানের আউট নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।  

সালমানা আঘার আউট নিয়ে মিরাজ স্পষ্ট জানিয়েছেন তিনি নিয়ম মেনেই আউটটি করেছিলেন। এই ব্যাপারে মিরাজ বলেন, ‘এটা আমি লিগ্যালি আউট করেছি। সবাই যে ধরনের কথা বলছে... বল যখন আমি করেছি, বল ধরতে গিয়েছি সবাই দেখবেন। সে যদি বল ধরে আমাকে দিতো, আমি রানআউট করতাম না বা আপিল করতাম না; অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড যে আউটটা। সে কিন্তু বাইরে থেকে বলটা ধরতে গিয়েছে, আমি সেখানে ওপারচুনেটিটা(সুযোগ) নিয়েছি।’

উল্লেখ্য, আলোচিত ঘটনাটি ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডের পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে। স্ট্রাইকপ্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান মিরাজের বলটা সোজাসুজি ব্যাটেই খেলেছিলেন। সেটা পা দিয়ে থামাতে যান বোলিং প্রান্তে থাকা মিরাজ। কিন্তু বলটা একটু সামন আসতেই মিরাজ যখন নিচের দিকে হেলে বলটা হাত দিয়ে নেওয়ার চেষ্টা করেন, ঠিক তখনই বলটা তুলতে নিচে ঝুঁকে যান নন স্ট্রাইকে থাকা সালমান আঘাও। তবে সালমান বলটা ধরার আগেই সেটি তুলে আন্ডার আর্ম থ্রো তে স্টাম্প ভাঙেন মিরাজ। ওই সময় সালমান পপিং ক্রিজের বাইরে থাকায় থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। 

এমন আউট যেন মানতেই পারছিলেন না সালমান। মিরাজের প্রতি অসন্তোষ জানিয়ে তৃতীয় আম্পায়ার আউটের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগেই মাঠের ভেতর হেলমেট ও গ্লাভস ছুড়ে মারেন তিনি। ম্যাচ শেষে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করায় শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট পান সালমান।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর