‘আফগানিস্তানের ইতিহাস সবাই জানে...পাকিস্তানের কপালে খারাবি আছে’

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম

আফগানিস্তানের কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। এই ঘটনায় আফগানিস্তানের ক্রিকেটার আল্লাহ গজনফার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এক বার্তা দিয়েছেন। এই অফ স্পিনার পাকিস্তানকে আফগানিস্তানের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছেন এবং বলেছেন যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাহলে পাকিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। 

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন গজনফার। 

পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়ে গজনফার বলেন,  ‘সেখানে(কাবুল) মানুষের চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন তারা সেই জায়গাটিকেও লক্ষ্যবস্তু বানিয়েছে, তারা ওই মানুষগুলোকেও শহীদ করেছে। এটি আফগানিস্তানের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’ 

আল্লাহ গজনফার। ফাইল ছবি

সামরিক হামলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে আফগানিস্তানের এই স্পিনার বলেন, ‘আমি জানি না তারা কী প্রমাণ করতে চায়। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানিয়েছে, এবং আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। আফগানিস্তান এটি মেনে নিতে পারে না।’ 

পাকিস্তানকে সতর্ক করে গজনফার বলেন,  ‘আফগানিস্তানের ইতিহাস সবাই জানে। যদি ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাহলে পাকিস্তানের কপালে খারাবি আছে।’  

আফগান এই স্পিনার ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে এসে তাদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন। 

ভারত আফগানিস্তানের কাছের বন্ধু জানিয়ে আফগানিস্তানের এই স্পিনার বলেন,  ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। অন্য দেশগুলোর কাছেও আমাদের এই অনুরোধ থাকবে। এটি মানুষের জন্য ভালো নয়। বর্তমানে বিশ্ব অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এটি কারও জন্যই ভালো নয়।’   

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর