২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নির্বাচক কমিটি ঘোষণা বিসিবি-র, নতুন মুখ দুজন

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

জাতীয় দলের জন্য নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, চার সদস্যের এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।  

এর আগে ছেলেদের ও মেয়েদের – দুই জাতীয় দলেই নির্বাচক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে হাবিবুল বাশারের।

তাঁর সঙ্গে কমিটিতে পুরোনো সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। সদ্যবিদায়ী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর অধীন নির্বাচক কমিটিতেও ছিলেন শান্ত - ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে সেই কমিটিতে কাজ করেছেন তিনি।

এ দুজনের বাইরে চার সদস্যের কমিটিতে বাকি দুজনই নতুন মুখ – দুই সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈমের ক্যারিয়ার দুই দশকের, এর মধ্যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট, ৫৯টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ২০ হাজারের বেশি রান করা নাঈমের নামের পাশে জ্বলজ্বল করে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৩৪) রেকর্ডও।  

৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অবশ্য মাত্র তিনটি টি-টোয়েন্টির। তবে ফার্স্ট ক্লাস ও লিস্ট এ মিলিয়ে প্রায় ৩০০ ম্যাচ খেলেছেন তিনি। অবসরের পর থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ট্যালেন্ট ডেভেলপমেন্টের সঙ্গে জড়িয়ে ছিলেন নাদিফ, কাজ করেছেন বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এই কমিটির মেয়াদ হবে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকায় হতে যাওয়া ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর