আইপিএল থেকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হচ্ছেন বেন ডাকেট

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৫ এএম

আন্তর্জাতিক ক্যারিয়ারে মনোযোগী হতে ২০২৬ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেন ডাকেট। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসকে নাম প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান।

তবে নিলামে দল পাওয়ার পরও টুর্নামেন্ট শুরুর আগে এভাবে সরে দাঁড়ানোয় আইপিএল থেকে আগামী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হতে পারেন ডাকেট। আর সেটা হলে, ২০২৯ আইপিএলের আগ পর্যন্ত ভারতীয় এ ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ থাকবেন ৩১ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান।  

এর আগে আইপিএলের সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে ডাকেটকে দলে নিয়েছিল দিল্লি। ফ্র্যাঞ্চাইজিটি লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে ডাকেটকে খেলানোর কথা ভাবছিল। কিন্তু আইপিএল শুরুর মাত্র চার দিন আগে নিজের নাম প্রত্যাহার করে দেন ইংলিশ তারকা।

আইপিএল থেকে নাম প্রত্যাহারের ঘোষণায় ইনস্টাগ্রামে ডাকেট লিখেছেন, ‘আইপিএল থেকে সরে দাঁড়ানোর মতো অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি নিয়ে অনেক ভেবেছি, সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না।’

কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটা উল্লেখ করেছেন পরের লাইনেই, ‘ছোটবেলা থেকেই ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি, এবং ইংলিশ ক্রিকেটের জন্য সর্বোচ্চটা দিতে চাই। সেটা করতে হলে গ্রীষ্ম মৌসুমের আগে শারীরিক ও মানসিকভাবে নিজেকে সেরা অবস্থায় রাখতে হবে।’

অর্থাৎ জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করতেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ৩১ বছর বয়সী এ ইংলিশ তারকা। আর সে জন্য দিল্লির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি, ‘দিল্লির সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত ছিলাম। একটা দল গঠনে কত সময় ও পরিকল্পনা লাগে, সেটা আমি বুঝি। আমার এই সিদ্ধান্তে কোনো অসুবিধা সৃষ্টি হলে, সেটার জন্য দুঃখিত। একই সঙ্গে ভক্তদের কাছেও ক্ষমা চাইছি, কারণ আমি জানি দিল্লি মানুষের কাছে এটি কতটা গুরুত্বপূর্ণ।’

ডাকেট আরও জানিয়েছেন, শীতকালীন মৌসুমে জাতীয় দলের হয়ে তাঁর বাজে পারফরম্যান্সের কারণেই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন। সর্বশেষ অ্যাশেজ সিরিজে ২০.২ গড়ে ২২১ রান করেন ডাকেট। এছাড়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

বিষয়টি নিয়ে ডাকেট বলেছেন, ‘গত চার বছরে যা করেছি, সবই ওই সময়টার জন্য প্রস্তুতি ছিল। এটা আমার জীবনের সেরা ১২ মাস হতে পারত। অক্টোবর মাসে বিয়ে করেছি, তারপর অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জেতার আশা ছিল, বিশ্বকাপ খেলব ও জিতব— এটাই ছিল আমার পরিকল্পনা। বিয়েটা হয়েছে, সেটি নিয়ে আমি খুবই খুশি। কিন্তু এরপর? কোনো কিছুই আর পরিকল্পনা মতো হয়নি।’

তবে নিলামে দল পাওয়ার পরও এভাবে সরে দাঁড়ানোয় আইপিএল থেকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হতে পারেন ডাকেট। সেটা আইপিএল গভর্নিং কাউন্সিলের করার ২০২৪ সালের এক নিয়মের কারণে। ওই নিয়মে উল্লেখ করা আছে, নিলামে দল পাওয়ার পর কোনো বিদেশি খেলোয়াড় যদি মৌসুম শুরুর আগে নিজেকে সরিয়ে নেন, তাহলে তাকে দুই মৌসুমের জন্য আইপিএল ও আইপিএল নিলামে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হতে পারে।

এর আগে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক একই কারণে আইপিএল থেকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। কাকতালীয়ভাবে, হ্যারি ব্রুককে সে সময় দলে নিয়েছিল দিল্লি।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর