আইপিএলের ইতিহাসে যা হয়নি, তা-ই হচ্ছে এবার

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৯ তম আসর মাঠে গড়াচ্ছে আজ। নতুন এই মৌসুম শুরুর মাধ্যমে এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা এর আগে কখনো হয়নি। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো দুই কিংবদন্তি ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাকে ছাড়া মাঠে নামছে চেন্নাই সুপার কিংস।

আইপিএলের ১৮ মৌসুমের সবকটিতেই চেন্নাইয়ের হয়ে সুরেশ রায়না অথবা ধোনি মাঠ মাতিয়েছেন। রায়না ২০২১ সালে সবশেষ চেন্নাইয়ের হয়ে খেলার পর থেকে ধোনি প্রতিটি মৌসুমেই খেলেছেন। 

তবে আজ আইপিএল শুরুর দিন চেন্নাই জানিয়েছে, চোটের কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহ খেলবেন না ধোনি। আর তাতেই প্রথমবারের মতো ধোনি-রায়না ছাড়া মাঠে নামতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস।  

চোটের ব্যাপারে বিবৃতিতে চেন্নাই জানিয়েছে, এই মুহূর্তে মাংসপেশির (কাপ স্ট্রেইন) চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ধোনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চেন্নাই জানিয়েছে, ‘এমএস ধোনি বর্তমানে কাপ স্ট্রেইন চোটের পুনর্বাসনের মধ্যে আছেন। এ কারণে তিনি ২০২৬ আইপিএলের প্রথম দুই সপ্তাহ মিস করতে যাচ্ছেন। দ্রুত সেরে উঠুন, থালা (নেতা বা বড় ভাই)!’

আইপিএলের উদ্বোধনী আসর ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ধোনি-রায়না। ২০২২ সালে ক্রিকেটকে বিদায় জানানো রায়না ২০৫টি আইপিএল ম্যাচে করেছেন ৫৫২৮ রান। চেন্নাইয়ের হয়ে করেছেন ৪৬৮৭ রান, যা দলটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। 

চেন্নাইয়ের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহেন্দ্র সিং ধোনি। দলটির হয়ে ৪৮৬৩ রান করেছেন ৪৪ বছর বয়সী ধোনি।

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর