৫ চার ৫ ছক্কায় অপরাজিত ৬৯! আইপিএলে বছর বদলায়, কোহলি নন

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:০৭ এএম

স্কোরকার্ড বলছে, বেঙ্গালুরুর চেন্নাস্বামীতে গতকাল শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচটা ছিল ব্যাটসম্যানদের। যে ম্যাচে আগে ব্যাটিং করে ঈশান কিষানের ৩৮ বলে ৮০ রানের ঝড় ও শেষ দিকে আইনরিখ ক্লাসেনের ২২ বলে ৩১ এবং আনিকেত ভার্মার ১৮ বলে ৪৩ রানের ক্যামিওতে ৯ উইকেটে ২০১ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ।

কিন্তু দুই শ-র বেশি লক্ষ্যটাকেও মামুলি বানিয়ে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইনিংসের ২৬ বল আর ৬ উইকেট হাতে রেখে কী অনায়াসেই ম্যাচটা জিতে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। সাদা চোখে দেখলে, বেঙ্গালুরুর এমন দাপুটে জয়ে দেবদূত পাডিক্কালের ২৬ বলে ৭ চার ৪ ছক্কায় ৬১ রানের তাণ্ডবটাই সবার আগে আসবে। কিংবা শেষ দিকে রজত পাতিদারের ১২ বলে ২ চার ৩ ছক্কায় ৩১ রানের ইনিংসটার কথাও কেউ কেউ বলতে পারেন। দুটি ইনিংসই যে ছিল ২৩০ এর ওপর স্ট্রাইকরেটে।

এই দুজনের ব্যাটিং তাণ্ডবেও আরেকজনের নাম জোরেশোরেই নিতে হয়- বিরাট কোহলি। বেঙ্গালুরু ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে উইকেটে ছিলেন। দলকে জিতিয়ে কোহলি যখন মাঠ ছাড়েন, তখন তাঁর নামের পাশে ৩৮ বলে ৫ চার ৫ ছক্কায় ৬৯ রান। স্ট্রাইকরেট ১৮১.৫৭। দুর্দান্ত এই ইনিংস খেলার পথে আইপিএলে একটা মাইলফলকই ছুঁয়েছেন কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে রান তাড়ায় ৪ হাজার রান পেরিয়ে গেছেন ৩৭ বছর বয়সী এ ব্যাটসম্যান।

গতকালের অপরাজিত ৬৯ রান সহ রান তাড়ায় আইপিএলে কোহলির রান এখন ৪০২৭। এ তালিকায় দুইয়ে আছেন ডেভিড ওয়ার্নার (৩২৮৫)। অস্ট্রেলিয়ান ওপেনার অবশ্য এবার আইপিএল খেলছেন না। আর ৩২৩৮ রান নিয়ে তিনে আছেন রোহিত।

রান তাড়ার রেকর্ডের পাশাপাশি আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের কীর্তিটা কোহলির দখলেই। গতকালের ৬৯ রানের ইনিংস শেষে আইপিএলে কোহলির রান এখন ৮৭৩০। দুইয়ে থাকা রোহিত শার্মা (৭০৪৬) অনেকটা পিছিয়ে।

কোহলি তো আগেই সবাইকে ছাড়িয়ে গেছেন। এখন শুধু সেটাকে টেনে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন। সে পথে অন্যসব ফ্র্যাঞ্চাইজির চেয়ে যেন সানরাইজার্স হায়দরাবাদকেই হয়তো বেশি পছন্দ করেন কোহলি! পরিসংখ্যান তেমনটাই ধারণা দিচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজিটির বিপক্ষে সর্বশেষ ৫ ইনিংসে কোহলির রান যথাক্রমে ১০০ (৬৩), ৪২ (২০), ৫১ (৪৩), ৪৩ (২৫) ও ৬৯* (৩৮)।

আর নিজের প্রথম ম্যাচে কোহলি যেন ২০২৫ এর স্মৃতি মনে করিয়ে দিলেন গতকাল। আগের মৌসুমে কলকাতার বিপক্ষে আইপিএলে বেঙ্গালুরুর প্রথম ম্যাচে ৩৬ বলে অপরাজিত ৫৯ রান করেছিলেন কোহলি। এবার বল দুটি বেশি খেলেছেন বটে, তাতে নিজের নামের পাশে ১০ রান বেশি তুলেছেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর