দুই বছরে কাজ হচ্ছে না, শাস্তি বাড়ানোর পরামর্শ ভারতের সাবেকের

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

আইপিএলের শুরুর কয়েকদিন আগে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নন বেন ডাকেট। আর সে ঘটনা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। আইপিএলের নীতিমালা অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর চোট বা অন্য কোনো যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ক্রিকেটার সরে দাঁড়ালে পরের দুই মৌসুমের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ হন তিনি। সেই নিয়ম অনুসারে, ২০২৯ সালের আগে আর আইপিএল খেলতে পারবেন না বেন ডাকেট।

আইপিএল থেকে ক্রিকেটারেদের নাম প্রত্যাহারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে শাস্তির বিধান রেখেছে, সেটা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক অধিনায়কের মতে, এই শাস্তি আরও বাড়ানো উচিত। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন গাভাস্কার।

সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘বিষয়টা একটু জটিল। স্পষ্টতই বলা যায়, বেন ডাকেট অ্যাশেজ সিরিজে খুব ভালো খেলেছে। আর যদি ও “দ্য হান্ড্রেড” নিলামে এত বেশি দামে বিক্রি না হতো, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। এটা বোঝাই যায়, “দ্য হান্ড্রেড”-এ ভালো দামে বিক্রি হওয়ায় ও হয়তো এই টুর্নামেন্টটা (আইপিএল) না খেলার সিদ্ধান্ত নেয় এবং ইংল্যান্ডের টেস্ট ক্যারিয়ারে মনোযোগ দিতে চেয়েছে।’

এমন সিদ্ধান্তে বেন ডাকেট দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়ছেন। কিন্তু সেটা যথেষ্ট শাস্তি নয় বলেই মনে করেন গাভাস্কার, ‘তবে (শাস্তির ব্যাপারে) বিসিসিআইয়ের ভাবা উচিত। কারণ দুই বছরের নিষেধাজ্ঞা স্পষ্টতই কোনো কাজে আসছে না। এমন কিছু ভাবতে হবে, যেটা সত্যিকার অর্থে প্রভাব ফেলবে। যতক্ষণ না এটি খেলোয়াড়ের ওপর প্রভাব ফেলছে এবং আইপিএলে ফেরার সম্ভাবনায় প্রভাব ফেলছে, ততক্ষণ এটি কার্যকর হবে না।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর