২ চার ৫ ছক্কায় ইমনের ১৯ বলে ৪৫ রানের পর মোস্তাফিজের ২ উইকেট

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১০:১২ এএম

এবারের পিএসএলে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের জার্সিতে নিজের প্রথম ম্যাচে ১৪ রান করা বাংলাদেশি ব্যাটসম্যান পরের ম্যাচে আউট হন ১২ রান করেই। প্রথম দুই ম্যাচে ছন্দহীন ইমন অবশেষে রানের ধারায় ফিরেছেন।

গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ১৯ বলে ২ চার ৫ ছক্কায় ৪৫ রান করেছেন ইমন। লাহোরের জার্সিতে খেলা আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমান বল হাতে ৩ ওভারে ৩৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুই বাংলাদেশির উজ্জ্বল দিনে লাহোর ম্যাচটা জিতেছে ২০ রানে।

ম্যাচটা অবশ্য বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে এসেছিল। আগে ব্যাটিং করে নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান তোলে লাহোর। জবাবে মুলতানের ইনিংস থামে ৫ উইকেটে ১৬৫ রানে।

আগের দুই ম্যাচে রান না পাওয়া ইমনের গতকালের শুরুটাও তেমন ভালো ছিল না। একটা পর্যায়ে ইমনের নামের পাশে ছিল ১০ বলে ৯ রান। এরপরই যেন জ্বলে ওঠেন বাংলাদেশি ব্যাটসম্যান। মোহাম্মদ নেওয়াজের করা ইনিংসের চতুর্থ ওভারে টানা দুই ছক্কা ও এক চারসহ ১৯ রান তোলেন তিনি।

আরেক স্পিনার ফয়সাল আকরামের করা পরের ওভারের প্রথম তিন বলেই মারেন তিন ছক্কা। তবে পরের ওভারে মোহাম্মদ ইসমাইলকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন ইমন।

ইমনের পর লাহোরের জার্সিতে বল হাতে উজ্জ্বল দিন পার করেন মোস্তাফিজ। আগের দুই ম্যাচেই ১ উইকেট করে নেওয়া বাঁহাতি পেসার গতকাল দুটি উইকেট শিকার করেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর